‘নির্দেশ মানো, না হলে…’ ক্যাফেতে লাগাতার গু’লিবর্ষণ! ফের কপিল শর্মাকে প্রা’ণনাশের হুম’কি! সলমন ঘনিষ্ঠতার জেরে নিশানায় কপিল?

বিদেশেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কৌতুকশিল্পী কপিল শর্মাকে ঘিরে। সম্প্রতি তাঁর ক্যাফের কাছাকাছি একটি ক্যাফেতে গুলি চালানোর ঘটনা সামনে এসেছে। জানা যাচ্ছে, এই হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিশ্নোই গ্যাং। একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও প্রকাশ করে এই ঘটনার কথা জানানো হয়েছে।

সেই পোস্টে দাবি করা হয়েছে, কপিল শর্মাকে ভয় দেখাতেই এই হামলা করা হয়েছে। শুধু তাই নয়, সরাসরি তাঁকে হুমকিও দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, লরেন্স বিশ্নোইয়ের নির্দেশ মানতে হবে, না হলে তাঁর ক্যাফেগুলোর একই পরিণতি হবে। ঘটনাটি কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরের ‘চায় সুট্টা বার’ নামের একটি ক্যাফেতে ঘটেছে, যা কপিলের ক্যাফের খুব কাছেই অবস্থিত।

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কপিল শর্মার ক্যাফেকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ২০২৫ সালের জুলাই, আগস্ট এবং অক্টোবর মাসে মোট তিনবার এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। প্রতিবারই এই গ্যাংয়ের নাম উঠে এসেছে। ফলে বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

আরও পড়ুন: দীর্ঘদিন ছোট পর্দা থেকে দূরে অভিনেতা! শারীরিক অসুস্থতা নিয়ে গুজব ছড়িয়ে পড়তেই, নিজেই মুখ খুলে সত্যিটা জানালেন দ্বৈপায়ন দাস?

বলিউড সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনার পেছনে থাকতে পারে অভিনেতা সলমন খানের সঙ্গে কপিলের ঘনিষ্ঠতা। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর উদ্বোধনে সলমনকে আমন্ত্রণ জানানোর পর থেকেই কপিলকে টার্গেট করা শুরু হয় বলে দাবি করা হচ্ছে। গ্যাংয়ের পক্ষ থেকেও আগে সতর্ক করা হয়েছিল, যারা সলমনের সঙ্গে কাজ করে তাদের পরিণতি ভালো হয় না।

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও একাধিকবার জানিয়েছেন কপিল শর্মা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সারের আইনব্যবস্থা ও পুলিশের পক্ষে এই ধরনের ঘটনা সামলানো কঠিন। উল্লেখ্য, ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার জেরে সলমন খান ও বিশ্নোই গ্যাংয়ের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে, যার প্রভাব এখনো দেখা যাচ্ছে।

আরও অন্যান্য খবর