আচমকা নামে পাল্টে ফেললেন রুক্মিণী মৈত্র! দেবের বিশেষ বান্ধবীর এই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ?

টলিউডে ফের চর্চার কেন্দ্রে অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অভিনয় জীবন, নতুন ছবি বা ব্যক্তিগত সম্পর্ক নয়, এবার আলোচনায় এসেছে তাঁর নামের বানানে হঠাৎ পরিবর্তন। সম্প্রতি সমাজমাধ্যমে নজর যায়, নিজের ইংরেজি নামের লেখায় বদল এনেছেন অভিনেত্রী। বিষয়টি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা। অনেকে ভাবছেন, কোনও বিশেষ কারণেই কি এই সিদ্ধান্ত নিলেন তিনি? আবার কেউ মনে করছেন, এটি হয়তো নতুন কেরিয়ার পরিকল্পনার অংশ। যদিও রুক্মিণী এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। ফলে তাঁর এই পদক্ষেপ ঘিরে কৌতূহল আরও বেড়েছে। ভক্তদের মধ্যেও প্রশ্ন, আচমকা এমন পরিবর্তনের প্রয়োজন হল কেন?

দেবের বিপরীতে ‘চ্যাম্প’ ছবির মাধ্যমে বাংলা সিনেমায় আত্মপ্রকাশের পর থেকেই দ্রুত জনপ্রিয়তা পান রুক্মিণী। শুরুতে তাঁকে একাধিকবার দেবের নায়িকা হিসেবেই দেখা গিয়েছিল। সেই সময় তাঁদের সম্পর্ক নিয়েও বিস্তর আলোচনা চলেছে টলিপাড়ায়। তবে সময়ের সঙ্গে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন অভিনেত্রী। বর্তমানে দেবের বাইরে অন্য নায়কদের সঙ্গেও নিয়মিত কাজ করছেন তিনি। ফলে এখন তাঁকে শুধুই কারও ছায়ায় থাকা অভিনেত্রী হিসেবে দেখা হয় না। অভিনয়, গ্ল্যামার এবং নিজস্ব পরিচয়ে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান গড়েছেন রুক্মিণী। এই সময়েই তাঁর নামের বানানে বদল নতুন জল্পনা তৈরি করেছে।

গত কয়েক বছরে রুক্মিণী একের পর এক ভিন্ন ধরনের চরিত্রে কাজ করেছেন। আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘সুইজারল্যান্ড’ ছবিতে তাঁকে দেখা যায়। আবার জিৎ-এর সঙ্গে ‘বুমেরাং’-এও অভিনয় করেছেন তিনি। শুধু বাণিজ্যিক ছবি নয়, নারী কেন্দ্রিক ‘বিনোদিনী: একটি নটির উপাখ্যান’-এ নাম ভূমিকায় অভিনয় করে আলাদা প্রশংসা পান। অনেকের মতে, এই ছবিই তাঁর কেরিয়ারের বড় মোড় ঘোরানো কাজ। সম্প্রতি ‘হাঁটি হাঁটি পা পা’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। সামনে দেবের বিপরীতে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে অভিনয় করবেন তিনি। এছাড়াও রামকমল মুখোপাধ্যায়ের পaরিচালনায় ‘দ্রোপদী’ ছবিতেও কাজ করার কথা রয়েছে।

এবার সামনে এসেছে নামের বদলের আসল তথ্য। আগে অভিনেত্রী নিজের ইংরেজি পদবি লিখতেন “MAITRA” হিসেবে। এখন সেই বানান বদলে করেছেন “MITR”। অর্থাৎ আগের পদবি থেকে একটি অক্ষর বাদ দিয়েছেন তিনি। কেন এই পরিবর্তন, তা নিয়ে অবশ্য অভিনেত্রীর তরফে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি। তবে অনেকেই মনে করছেন, নিউমরোলজির কারণেই এমন সিদ্ধান্ত হতে পারে। তারকাদের মধ্যে নামের বানান বদলের এই প্রবণতা নতুন নয়। কেরিয়ার, ভাগ্য বা ব্যক্তিগত বিশ্বাস থেকে অনেকেই এমন পদক্ষেপ নেন। সেই তালিকাতেই এবার যুক্ত হল রুক্মিণীর নাম।

আরও পড়ুনঃ “১৫ থেকে ২০ শতাংশ টিকিট রাজনৈতিকভাবে বিলি করার চাপ দিয়েছিল অরূপ বিশ্বাস, না মানতেই শুরু হয় বিশৃঙ্খলা”, মেসি কান্ডে মুখ খুলে কি জানালেন শতদ্রু দত্ত? তাহলে কি তৃণমূল নেতাদের দাদাগিরি আর ক্ষমতার অপব্যবহারের কারণেই গোটা বিশ্বের সামনে অপমানিত হয়েছিল পশ্চিমবঙ্গ?

বলিউডেও ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন রুক্মিণী। ২০২১ সালে অ্যাকশন হিরো বিদ্যুৎ জাম্মওয়ালের বিপরীতে ‘সনক’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে আত্মপ্রকাশ করেন তিনি। পরে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ক্র্যাক: জিতেগা তো জিয়েগা’ ছবিতে বিশেষ উপস্থিতিতে দেখা যায় তাঁকে। সেই ছবির “Rom Rom” গানে পারফর্মও করেন অভিনেত্রী। উল্লেখ্য, ২০১৭ সালে ‘চ্যাম্প’ এবং ‘ককপিট’-এ অভিনয়ের জন্য জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট-এ ‘সেরা ডেবিউ (মহিলা)’ সম্মান পান তিনি। ‘কবীর’, ‘পাসওয়ার্ড’, ‘কিডন্যাপ’, ‘কিশমিশ’, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সহ একাধিক ছবিতে কাজ করেছেন রুক্মিণী। এখন তাঁর নামের বদল নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই নজর রয়েছে আগামী কাজের দিকেও।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর