বারবার গাড়ি এবং ব্যাগ চেকিং-এ রাজনৈতিক গন্ধ পাচ্ছেন মুকুল রায়।

একদা তৃণমূল নেতা মুকুল রায় বর্তমানে যোগ দিয়েছেন বিজেপি-তে। বিজেপি তে যোগ দেওয়ার পরই তাঁর বিরুদ্ধে তৃণমূল ষড়যন্ত্র করছে বলে বারবারই জানিয়েছেন তিনি৷ আজ ভোটের দিনও দমদম বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে গিয়ে একই কথা বললেন মুকুল রায়।

রাজ্যে ষষ্ঠ দফার চললেও মুকুল রায়ের নাম নেই পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। বরং তাঁর নাম রয়েছে দিল্লিতে। আর তাই ভোট দিতে মুকুল রায়-কে যেতে হয় দিল্লি। সকালবেলা ভোট দিয়ে দিল্লি থেকে বিমান যোগে কলকাতা ফিরলে বারবার চেকিং-এর মুখে পরে শেষে এই ঘটনায় রাজনৈতিক গন্ধ পাচ্ছেন বলে জানান মুকুল রায়।

 

অভিযোগ,আজ দমদম বিমানবন্দরে নামার পরই মুকুল রায়ের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালায় রাজ্য পুলিশ। এরপর তল্লাশি শেষ করে বিমানবন্দর থেকে গাড়ি নিয়ে কয়েকশো মিটার অতিক্রম করার পরই ফের তাঁর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় রাজ্য পুলিশ।

বারবার একটু পরপর এভাবে তল্লাশি নেওয়াতে বেজায় চোটেছেন এই বিজেপি নেতা। এবং চটে গিয়ে তিনি জানান যে রাজ্য পুলিশ ইচ্ছাকৃতভাবে এটা করছে৷ এটি তৃণমূলের একটি ষড়যন্ত্র মাত্র। আর রাজ্য পুলিশ পরিণত হয়েছে শাসক দলের হাতের পুতুলে। তাই মুকুল রায়ের গাড়ি এতোবার করে চেকিং করা হয়েছে৷ অথচ তাঁর ঠিক আগেই একা এক তৃণমূল নেতার গাড়িকে কোথাও একবারের জন্যও তল্লাশি করেনি রাজ্য পুলিশ।

Pubg Mobile Trigger

এই ব্যাপারে রাজ্য পুলিশের এক আধিকারিক জানান যে, মুকুল রায়ের গাড়ি তল্লাশি স্রেফ এক রুটিন তল্লাশি ছিল। তল্লাশিতে সন্দেহজনক কিছু না মেলায় মুকুল রায়ের গাড়ি তৎক্ষণাত ছেড়ে দেওয়া হয়৷

আরও অন্যান্য খবর