তৃণমূল কাউন্সিলরের অফিসে কী চলত আড়ালে? ক*ন্ডোম, ম্যাসাজ মেশিন ও চাকরির তালিকা উদ্ধারের দাবিতে অনন্যা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বি*স্ফোরক প্রশ্ন!

কলকাতা পুরনিগমের ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের অফিসকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার মুকুন্দপুরে তাঁর ওয়ার্ড কার্যালয়ের সামনে বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান। পরে কয়েকজন ভিতরে ঢুকে নানা সামগ্রী দেখানোর দাবি করেন। সেই ঘটনাকে ঘিরেই রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে উঠেছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, অফিসের ভিতরে একটি আলাদা মেকআপ রুম রয়েছে। পাশাপাশি সেখানে গর্ভনিরোধক ও ম্যাসাজ মেশিন পাওয়া গিয়েছে বলেও দাবি করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা নিয়ে এখনও সরকারি ভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, কিছু ডায়েরি ও নথি উদ্ধারের দাবিও তুলেছেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, সেই নথিতে বিভিন্ন প্রোমোটারের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য এবং সম্ভাব্য চাকরিপ্রার্থীদের নামের তালিকা লেখা রয়েছে। এসব কাগজপত্র দেখিয়ে বিরোধীরা দাবি করেছে, ওয়ার্ড অফিসের কার্যকলাপ নিয়ে বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন।

তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, একটি ওয়ার্ড অফিসে প্রশাসনিক কাজের জন্য প্রয়োজনীয় ফাইল, নথি এবং বিভিন্ন সামগ্রী থাকাই স্বাভাবিক। বর্ষার সময় ত্রাণসামগ্রী মজুত রাখা হয় বলেও তিনি জানিয়েছেন। সম্প্রতি ঈদ উৎসব উপলক্ষে কিছু পোশাকও সেখানে রাখা হয়েছিল বলে তাঁর দাবি।

আরও পড়ুনঃ দল হারতেই কি ফাট’ল আরও স্পষ্ট? ‘ভুলভাল লোককে ৯০ শতাংশ বিশ্বাস’ মন্তব্যে বিস্ফো*রক দেবাংশু, দায়িত্ব হারানোর নেপথ্যে কি অভিষেক ঘনিষ্ঠ মহলকে নিশানা করলেন তৃণমূলের প্রাক্তন আইটি সেল প্রধান?

ঘটনার পর বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। তাদের অভিযোগ, এই ঘটনা রাজ্যের শাসকদলের কাজের ধরন সম্পর্কে প্রশ্ন তুলে দিচ্ছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর আরও জোরদার হয়েছে।

আরও অন্যান্য খবর