এবার ছোটপর্দায় চৈতন্য মহাপ্রভুর জীবন! আসছে নতুন ধারাবাহিক ‘নদের নিমাই’, নাম ভূমিকায় অভিনয় করছেন কোন জনপ্রিয় অভিনেতা? শুরু হচ্ছে কবে থেকে?

মহাপ্রভু শ্রীচৈতন্যের জীবন ও তাঁর সময়ের সমাজকে কেন্দ্র করে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘নদের নিমাই’। আগামী ২৯ জুন থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টায় আকাশ আট চ্যানেলে সম্প্রচারিত হবে এই সিরিয়াল। ধারাবাহিকটির পরিচালনা করেছেন সুশান্ত বসু এবং কাহিনী ও গবেষণার দায়িত্বে রয়েছেন গীতা বিশ্বাস। চিত্রনাট্য ও কাহিনীবিন্যাস করেছেন ঋতম ঘোষাল ও সায়ন চৌধুরী।

ধারাবাহিকটির পটভূমি পনেরো শতকের নবদ্বীপ, যা সেই সময় জ্ঞান ও শাস্ত্রচর্চার জন্য পরিচিত ছিল। এই পরিবেশেই জন্ম নেন নিমাই, যিনি পরবর্তীকালে শ্রীচৈতন্য হিসেবে পরিচিত হন। ছোটবেলার চঞ্চল ও মেধাবী নিমাই থেকে এক আধ্যাত্মিক ব্যক্তিত্ব হয়ে ওঠার গল্পই এখানে তুলে ধরা হবে।

এই সিরিয়ালে শুধু তাঁর ব্যক্তিগত জীবনের গল্পই নয়, দেখানো হবে সেই সময়ের সমাজের বাস্তব চিত্রও। জাতপাত, কুসংস্কার ও বিভেদের মধ্যে থেকেও কীভাবে তিনি ভক্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়েছিলেন, সেটাই হবে মূল বিষয়। তাঁর জীবনযাত্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত এই ধারাবাহিকে জায়গা পাবে।

আরও পড়ুন: রচনা বন্দোপাধ্যায় নন, ‘দিদি নম্বর ১’-এর প্রথম দিদি ছিলেন অন্য কেউ! জানেন কে সেই জনপ্রিয় অভিনেত্রী?

নির্মাতাদের মতে, ‘নদের নিমাই’ শুধু একটি ধারাবাহিক নয়, এটি এক ধরনের অনুভূতির যাত্রা। এখানে প্রেম, ত্যাগ, বিশ্বাস এবং মানবতার দিকগুলো বিশেষভাবে তুলে ধরা হবে। সেই সঙ্গে দর্শকরা সেই সময়ের সংস্কৃতি ও সমাজের একটি স্পষ্ট ধারণাও পাবেন।

এই ধারাবাহিকে বড়বেলার নিমাইয়ের চরিত্রে অভিনয় করছেন আরিয়ান প্রতিম মাইতি এবং ছোটবেলার নিমাইয়ের ভূমিকায় রয়েছেন সাফল্য দেবনাথ। এছাড়াও অদ্বৈত আচার্য, শচীমাতা, জগন্নাথ সহ একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বোধিসত্ত্ব মজুমদার, সৌমি ব্যানার্জি, অরিন্দম চ্যাটার্জি সহ অন্যান্য শিল্পীরা।

Noder Nimai New Bengali serial based on Chaitanya Mahaprabhu

আরও অন্যান্য খবর