তিনি জগন্নাথ ভক্ত!লালপাড় সাদা শাড়িতে স্নান যাত্রার পুজোয় গায়িকা ইমন, তাঁর বাড়ির পুজো দেখে মুগ্ধ অনুরাগীরা

গায়িকা ইমন চক্রবর্তী সম্প্রতি সমাজ মাধ্যমে নিজের বাড়ির জগন্নাথ পুজোর কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। লালপাড় সাদা শাড়ি ও মাথায় ঘোমটা দিয়ে তাঁকে পুজোর আয়োজনে ব্যস্ত থাকতে দেখা যায়। ফেসবুক লাইভের মাধ্যমে তিনি বাড়ির পুজোর দৃশ্য দেখান, যা অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

ইমন দীর্ঘদিন ধরেই জগন্নাথদেবের ভক্ত হিসেবে পরিচিত। তাঁর বাড়িতে নিয়মিত জগন্নাথের পুজো হয় এবং বিশেষ তিথিতেও তিনি ভক্তিভরে পুজোর আয়োজন করেন। এবারের পুজোর ছবিতেও সেই ভক্তির ছাপ স্পষ্ট হয়েছে। অনুরাগীরা তাঁর সাজ এবং আধ্যাত্মিক পরিবেশের প্রশংসা করেছেন।

এদিকে পুরীতে জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসবও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এই বিশেষ দিনে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে সুগন্ধি মেশানো জল দিয়ে স্নান করানো হয়। এরপর শুরু হয় অনাবসর পর্ব, যখন কয়েক দিনের জন্য দেবদেবীরা সাধারণ দর্শনের বাইরে থাকেন এবং পরে রথযাত্রার আগে আবার দর্শন দেন।

অনুরাগীদের অনেকেই ইমনের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন এবং জগন্নাথদেবের আশীর্বাদ কামনা করেছেন। গায়িকার এই ভক্তিমূলক রূপ দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। সামাজিক মাধ্যমে তাঁর এই ভিডিও এবং ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ সপ্তাহের শেষে কি প্রবল বৃষ্টিতে কার্যত থমকে যাবে কলকাতা? ১১ সেন্টিমিটার পর্যন্ত বর্ষণের পূর্বাভাসে বাড়ছে উ*দ্বেগ, ব*জ্রবিদ্যু’ৎ ও ঝোড়ো হাওয়ার সত*র্কবার্তায় নজরে গোটা মহানগর!

টলিউডের আরও অনেক তারকাই জগন্নাথদেবের ভক্ত হিসেবে পরিচিত। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রায়ই পুরীর মন্দিরে যান। মিমি চক্রবর্তীও নিয়মিত জগন্নাথ দর্শনে পুরী যান। এছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তও বিভিন্ন সময়ে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছেন।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর