ক্যান*সার আক্রান্ত অভিনেতা রবি কিশন? নিজের রো’গ নিয়ে কী বললেন অভিনেতা?

অভিনেতা ও বিজেপি সাংসদ রবি কিশনের একটি মন্তব্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। একটি অনুষ্ঠানে নিজের রাশি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, তাঁর রাশি ‘ক্যানসার’। তাই ক্যানসার রোগ তাঁকে কোনওভাবেই হারাতে পারবে না। মজার ছলেই বলা এই মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে তা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সঙ্গে কথোপকথনের সময় রবি কিশন নিজের রসবোধের পরিচয় দেন। তিনি জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তাঁর রাশি ক্যানসার। সেই প্রসঙ্গ টেনেই হাসতে হাসতে বলেন, তাঁর রাশি যখন ক্যানসার, তখন এই রোগও তাঁর কিছু করতে পারবে না। তাঁর এই মন্তব্যে উপস্থিত অনেকেই হেসে ওঠেন এবং হাততালি দেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর একাংশ মানুষ অভিনেতার রসিকতাকে উপভোগ করেছেন। তাঁদের মতে, রবি কিশন পুরো বিষয়টিই হালকা মেজাজে বলেছেন। তবে অন্যদিকে অনেকেই মনে করছেন, ক্যানসারের মতো একটি গুরুতর রোগ নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্য করা সংবেদনশীলতার দিক থেকে ঠিক নয়। তাই এই মন্তব্য ঘিরে প্রশংসার পাশাপাশি সমালোচনাও দেখা গিয়েছে।

রবি কিশন দীর্ঘদিন ধরে অভিনয় জগতের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। বিভিন্ন জনসভা ও অনুষ্ঠানে তাঁর বক্তব্য প্রায়ই শিরোনামে উঠে আসে। এবারও তাঁর একটি সংলাপ ঘিরে নেটমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ভিডিওটি শেয়ার করে নিজেদের মতামত জানিয়েছেন।

আরও পড়ুনঃ রচনার সঙ্গে পর্দার রসায়ন থেকেই কি বাস্তবের সম্পর্ক? বিয়ের গুঞ্জনে একসময় সরগরম ছিল টলিউড ও ওড়িয়া ইন্ডাস্ট্রি, এখন কোথায় সেই জনপ্রিয় নায়ক?

যদিও রবি কিশনের মন্তব্য নিছক রসিকতার ছলেই করা হয়েছিল বলে মনে করা হচ্ছে, তবুও বিষয়টি নিয়ে বিতর্ক থামেনি। সোশ্যাল মিডিয়ায় এখনও সেই ভিডিও ঘুরে বেড়াচ্ছে এবং তা নিয়ে আলোচনা চলছে। সব মিলিয়ে একটি সাধারণ মন্তব্যই এবার অভিনেতাকে নতুন করে খবরের শিরোনামে নিয়ে এসেছে।

আরও অন্যান্য খবর