সম্প্রতি ‘নেভার মাইন্ড’ ছবির প্রিমিয়ারে বেগুনি রঙের একটি আঁটসাঁটো গাউন পরে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রেড কার্পেটে তাঁর উপস্থিতি নজর কাড়লেও, এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা সমালোচনা। অনেকেই তাঁর পোশাক এবং চেহারা নিয়ে কটাক্ষ করতে শুরু করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে নেটপাড়ায়।
এই ঘটনার পর অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কারও পোশাক নিয়ে এভাবে মন্তব্য করা ঠিক নয়। তাঁর মতে, এই ধরনের আচরণই আসলে মানুষের মানসিকতার পরিচয় দেয়। তিনি বলেন, অন্যকে ছোট করে কেউ কখনও বড় হতে পারে না।
কনীনিকা আরও বলেন, বয়স বাড়ার সঙ্গে শরীরের পরিবর্তন হওয়া খুবই স্বাভাবিক বিষয়। প্রত্যেকের জীবনেই এই পরিবর্তন আসে, তাই তা নিয়ে কটাক্ষ করা উচিত নয়। তিনি সতর্ক করে বলেন, আজ যারা অন্যকে নিয়ে হাসছে, ভবিষ্যতে তাদেরও একই পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।
অভিনেত্রীর মতে, শুধু ঋতুপর্ণা নন, কোনও মানুষকেই পোশাক নিয়ে বিচার করা উচিত নয়। বিশেষ করে একজন নারী যখন আরেকজন নারীকে নিয়ে সমালোচনা করেন, তা সমাজে আরও খারাপ প্রভাব ফেলে। তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের মন্তব্য করে আসলে কী লাভ হয়, বরং এতে নিজেকেই ছোট করা হয়।
আরও পড়ুনঃ লর্ডসে দাঁড়িয়ে জার্সি ওড়াচ্ছেন পর্দার ‘সৌরভ’ রাজকুমার রাও! মহারাজের জন্মদিনেই প্রকাশ্যে বায়োপিকের ফার্স্ট লুক! ‘এমন ঐতিহাসিক দৃশ্যের এই নি’র্মম পরিণতি!’ নেটপাড়ায় শুরু হাসাহাসি, মিমের বন্যা!
প্রিমিয়ারের সময় রেড কার্পেটে ঋতুপর্ণাকে কিছুটা অস্বস্তিতে দেখা গিয়েছিল বলে দাবি করেন নেটিজেনদের একাংশ। এই বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়। পাশাপাশি, অভিনেত্রী শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পরোক্ষভাবে পোশাক নিয়ে সচেতন থাকার কথা বলেন, যা নিয়েও নতুন করে জল্পনা তৈরি হয়েছে।






