ক্যামেরার ফ্ল্যাশে অতিষ্ঠ! বারবার বারণের পরেও ছবি তোলা থামালেন পাপারাজ্জিরা, ক্যামেরার সামনেই ক্ষো’ভে ফেটে পড়ে যা করলেন মৌনী রায়…মুহূর্তে ভাইরাল ভিডিও?

সম্প্রতি একটি ঘটনার জেরে আবারও আলোচনায় উঠে এলেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। সেলিব্রিটিদের ছবি তোলাকে ঘিরে পাপারাজ্জিদের আচরণ নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে। এর আগে জারিন খান ও সোনাক্ষী সিনহার মতো অভিনেত্রীরাও একই অভিযোগ করেছিলেন। এবার সেই তালিকায় যোগ হল মৌনীর নাম, যিনি প্রকাশ্যেই নিজের বিরক্তি প্রকাশ করেছেন।

মঙ্গলবার রাতে অভিনেতা অর্জুন বিজলানি ও অনুশা ডান্ডিকরের সঙ্গে একটি রেস্তোরাঁ থেকে বের হচ্ছিলেন মৌনী। বাইরে এসে বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর তিনি নিজের গাড়ির দিকে এগোচ্ছিলেন। সেই সময় একদল আলোকচিত্রী তাঁকে ঘিরে ধরে ছবি তুলতে শুরু করেন। ক্যামেরার ফ্ল্যাশের কারণে তিনি অস্বস্তি বোধ করেন এবং একাধিকবার ছবি না তোলার অনুরোধ জানান।

তবে অভিনেত্রীর অনুরোধ সত্ত্বেও ছবি তোলা বন্ধ হয়নি। বারবার আপত্তি জানানোর পরও যখন ক্যামেরা চলতেই থাকে, তখন মৌনী স্পষ্টভাবে তাঁদের থামতে বলেন। প্রথমে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলেও পরে বিরক্ত হয়ে উঁচু গলায় ছবি তোলা বন্ধ করার অনুরোধ করেন। পুরো ঘটনাটি উপস্থিত ক্যামেরাতেই ধরা পড়ে।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়। অনেকেই মনে করেন, কোনও তারকা ছবি তুলতে না চাইলে তাঁর সিদ্ধান্তকে সম্মান করা উচিত। সামনে কিংবা পিছন থেকে বারবার ছবি তোলা এবং ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করা ঠিক নয় বলেই মত প্রকাশ করেছেন বহু মানুষ।

আরও পড়ুনঃ “মাথার ওপর বুম্বা দা আছে…হিরণকে জানতে হবে আর্টিস্ট ফোরাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নয়, রচনা যা বলতে চেয়েছে…” টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে সরব ভরত কল! কড়া ভাষায় প্রতিটা বিতর্কের সপাটে জবাব অভিনেতার?

কাজের ক্ষেত্রে মৌনী রায়কে শেষ দেখা গিয়েছিল বরুণ ধাওয়ানের সঙ্গে ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিতে। এছাড়াও তিনি ‘আব হোগা হিসাব’ ওয়েব সিরিজ এবং ‘দ্য ভূতনি’ ছবিতে অভিনয় করেছেন। অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি তিনি খবরের শিরোনামে ছিলেন। স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে চার বছরের দাম্পত্যের পর তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্তের খবরও সম্প্রতি সামনে এসেছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর