ভোটের শেষ বেলায় ইভিএম ভাঙচুর৷ উত্তপ্ত বাঁকুড়া৷

ভোটের শেষ বেলাতে এসে উত্তেজনার খবর বাঁকুড়া থেকে। বাঁকুড়ার সালতোড়া-এর ৩০ নম্বর বুথে ভাঙচুর করা হলো ইভিএম। অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

 

তৃণমূল কর্মীদের অভিযোগ যে হঠাৎই বুথে প্রবেশ করে তান্ডব চালায় একদল বিজেপি কর্মী। তারাই ইভিএম মেশিন ভাঙচুর করেন। ভোট কর্মীরা সেসময় নিশ্চুপ ছিলেন বলেও অভিযোগ।

bankura evm

অপরদিকে বিজেপি কর্মীরা পাল্টা অভিযোগ আনেন যে, সকাল থেকেই এই বুথে ছাপ্পা ভোট দিচ্ছিল তৃণমূল কর্মীরা। ভোটারদের ভোটদানে বাঁধাও দিচ্ছিলেন তারা। তার জেরেই ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা ইভিএম মেশিন ভাঙচুর করে৷ শাসক দল অবশ্য বিজেপি-র এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের মতে, ভোট বিজেপি-এর বিরুদ্ধে যাচ্ছে বুঝেই এই কাজ করেছে বিজেপি। শেষ অবধি পাওয়া খবরে এখনও এলাকায় উত্তেজনা রয়েছে বলে জানা যাচ্ছে।

Pubg Mobile Trigger

অপরদিকে এই ঘটনার ব্যাপারে নির্বাচন কমিশনের নিকট অভিযোগ গেলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় যে, ওই বুথে ফের পুনঃনির্বাচন হবে। নির্বাচনের তারিখ হিসেবে ঠিক করা হয়েছে আগামী ১৯ শে মে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর