অবশেষে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন! চুপিসারে হলো বড় অ’স্ত্রোপচার, আইসিইউতে কাটল বেশ কয়েক দিন! দুশ্চিন্তায় অনুরাগীরা, হঠাৎ কী এমন হয়েছিল ‘বিগ বি’র?

সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। নিজের ব্লগে তিনি জানান, এই সময়টা তাঁর জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতাগুলির একটি। অস্ত্রোপচারের পর তাঁকে কয়েক দিন আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হয়েছিল। যদিও কী কারণে অপারেশন হয়েছে বা কবে হয়েছে, সে বিষয়ে তিনি কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ব্লগে অমিতাভ লিখেছেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেই সব সমস্যা শেষ হয়ে যায় না। তাঁর কথায়, আসল লড়াই শুরু হয় ছুটি পাওয়ার পর। শারীরিক দুর্বলতা, মানসিক চাপ এবং দৈনন্দিন জীবনে আবার স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা, সব মিলিয়ে এই সময়টাই সবচেয়ে কঠিন বলে তিনি উল্লেখ করেছেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিজের লেখায় তিনি আরও জানান, জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে কেউ লড়াই চালিয়ে যায়, আবার কেউ নতুন বাস্তবতাকে মেনে নিয়ে এগিয়ে চলার পথ বেছে নেয়। তাঁর মতে, এই দুই পথের কোনওটিই ভুল নয়। প্রত্যেক মানুষ নিজের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়। ব্লগের শেষে তিনি সকলের সুস্থতা ও ভালো থাকার কামনাও জানিয়েছেন।

এর কিছুক্ষণের মধ্যেই অমিতাভ নিজের এক্স অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “খেলা শেষ হয়েছে, কিন্তু কাজ এখনও চলছে।” এই বার্তা প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করতে শুরু করেন। তবে এখনও পর্যন্ত অমিতাভ বচ্চন বা তাঁর পরিবারের পক্ষ থেকে অস্ত্রোপচার বা অসুস্থতার বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

আরও পড়ুনঃ জল্পনার অবসান! ‘চিরদিনই’ থেকে মাঝপথেই নিয়েছিলেন বিদায়, অসু’স্থতা ও বিত’র্কের অধ্যায়কে পিছনে ফেলে নতুনভাবে ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া! মুখ্য চরিত্রে দেখা যাবে নতুন ধারাবাহিকে? বিপরীতে নায়ক কে?

অমিতাভ বচ্চনের দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যার কথা অনুরাগীদের অজানা নয়। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির শুটিংয়ের সময় গুরুতর দুর্ঘটনায় আহত হয়ে তাঁকে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। সেই সময় রক্ত সঞ্চালনের মাধ্যমে তাঁর শরীরে হেপাটাইটিস বি সংক্রমণ হয়, যার ফলে পরে তিনি জানান তাঁর লিভারের মাত্র ২৫ শতাংশ স্বাভাবিকভাবে কাজ করছে। এত প্রতিকূলতার মধ্যেও ৮৩ বছর বয়সে তিনি এখনও ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম সক্রিয় ও ব্যস্ত অভিনেতা।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর