“বাবিন কোথাও যায়নি, ও এখনও…মানুষ যতদিন আমার ছেলের নাম মনে রাখবে, ততদিন ও বেঁচে থাকবে” প্রয়াত ছেলের নতুন ছবি মুক্তির আগে আবেগে ভাসলেন শ্যামলী দেবী! রাহুল অরুণোদয়ের মা যা বললেন, শুনলে চোখে আসবে জল!

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আজ আর এই পৃথিবীতে নেই, কিন্তু তাঁর স্মৃতি এখনও জীবন্ত পরিবারের প্রতিটি কোণে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর মা শ্যামলী বন্দ্যোপাধ্যায় ছেলের নানা স্মৃতি ভাগ করে নেন। তিনি জানান, বাড়ির লাইব্রেরি, সিনেমার বিশাল সংগ্রহ, ‘দাদাগিরি’র ট্রফি, এমনকি প্রিয় পোষ্য কুট্টুসও এখনও রাহুলের অনুপস্থিতি অনুভব করে। একসময় মনমরা হয়ে থাকা কুট্টুস এখন কিছুটা স্বাভাবিক হলেও বাড়ির সবাই এখনও ছেলেকে ভীষণভাবে মিস করেন।

রাহুলের মৃত্যুর পর কয়েক মাস কেটে গেলেও তদন্ত নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাননি বলে জানান শ্যামলী দেবী। তিনি বলেন, সত্যিটা সামনে আসার অপেক্ষাতেই রয়েছেন তাঁরা। এরই মধ্যে ২৪ জুলাই মুক্তি পাচ্ছে রাহুল অভিনীত ছবি ‘ছবিওয়ালা’, যেখানে তিনি বাবা ও ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও পরিচালক উজান গঙ্গোপাধ্যায়ের ‘কাতুকুতু বুড়ো’ ছবিতেও তাঁকে দেখা যাবে। ছেলের নতুন কাজ দর্শকের সামনে আসায় তিনি খুশি হলেও আবেগও লুকোতে পারেননি।

শ্যামলী দেবী জানান, রাহুল বিশ্বাস করতেন একজন মানুষের কাছে নিজের নামই সবচেয়ে মূল্যবান। তাই তাঁর মতে, যতদিন মানুষ রাহুলের নাম উচ্চারণ করবেন এবং তাঁর কাজের কথা বলবেন, ততদিন তিনি সবার মধ্যেই বেঁচে থাকবেন। পরিবারের কাছে তিনি শুধু অভিনেতা রাহুল নন, সবার প্রিয় বাবিন। নতুন ছবিতে তাঁর অভিনয় নিয়ে রাহুল খুব আনন্দ পেতেন বলেও উল্লেখ করেন তিনি। এই কথাগুলো বলতে গিয়েই বারবার আবেগে ভেঙে পড়েন রাহুলের মা।

রাহুল ছিলেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক। বিশ্বকাপের সময় বন্ধুদের নিয়ে বাড়িতে বসেই খেলা দেখতেন, আর্জেন্টিনার জার্সি বিলিয়ে দিতেন এবং দলের জয়ের পর সবাই মিলে আনন্দ করতেন। সেই স্মৃতি মনে করে শ্যামলী দেবীর চোখে জল চলে আসে। তিনি বলেন, এবারও তিনি মেসির খেলা দেখার চেষ্টা করবেন, তবে রাহুলের বন্ধুরা একসঙ্গে বসে খেলা দেখেননি, কারণ সবাই এখনও তাঁর অভাব গভীরভাবে অনুভব করেন।

আরও পড়ুনঃ অবশেষে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন! চুপিসারে হলো বড় অ’স্ত্রোপচার, আইসিইউতে কাটল বেশ কয়েক দিন! দুশ্চিন্তায় অনুরাগীরা, হঠাৎ কী এমন হয়েছিল ‘বিগ বি’র?

ছেলের ছবি দেখতে যাওয়ার প্রসঙ্গে শ্যামলী দেবী জানান, নিজেকে এখনও সেই মানসিক অবস্থায় আনতে পারেননি। বিশেষ করে ছবিতে যদি রাহুলের মৃত্যু দৃশ্য থাকে, তা তাঁর পক্ষে দেখা খুব কঠিন হবে। একই সঙ্গে তিনি বলেন, রাহুলের নাম বা কাজ নিয়ে যাঁরা কথা বলেন, তাঁদের উদ্দেশ্য প্রচার নয়, বরং ভালোবাসা। তাঁর বিশ্বাস, মানুষ যতদিন ভালোবেসে রাহুলকে মনে রাখবেন এবং তাঁর কাজের কথা বলবেন, ততদিন তিনি সবার হৃদয়ে বেঁচে থাকবেন।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর