ঠোঁটে ঠোঁটের স্বামীর সঙ্গে রোম্যান্টিক মুডে, মিঠুন-কন্যা দিশানী চক্রবর্তী! ডিস্কো ডান্সারের মেয়ে বিয়ে সারলেন বিদেশের মাটিতেই? ছিল কী কী বিশেষ আয়োজন?

বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর পরিবারে এখন খুশির আবহ। তাঁর দত্তক কন্যা দিশানী চক্রবর্তী খুব শীঘ্রই দীর্ঘদিনের সঙ্গী মাইলস ম্যান্টজারিসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। কয়েক মাস আগে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল। সম্প্রতি দিশানী সাদা গাউনে একাধিক রোম্যান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই অনেকের মনে প্রশ্ন ওঠে, তবে কি গোপনে বিয়েও সেরে ফেললেন এই যুগল?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে ক্যালিফোর্নিয়ার সুন্দর প্রাকৃতিক পরিবেশে দিশানীকে দেখা যায় সাদা ব্যাকলেস গাউনে। অন্যদিকে, মাইলস ছিলেন কালো স্যুটে। দুজনের আলিঙ্গন ও চুম্বনের মুহূর্ত দেখে অনেকে ধরে নিয়েছিলেন এটি তাঁদের বিয়ের ছবি। পরে দিশানী নিজেই জানান, এগুলো আসলে তাঁদের আসন্ন বিয়ের আগে করা প্রি ওয়েডিং ফটোশুটের অংশ, বিয়ে এখনও হয়নি।

ছবির সঙ্গে দিশানী একটি আবেগঘন বার্তাও পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, জীবনে এমন একজন মানুষকে পাওয়ার জন্য তিনি কৃতজ্ঞ, যিনি তাঁর কল্পনার চেয়েও বেশি ভালো। খুব শিগগিরই মাইলসকে স্বামী হিসেবে পাওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি। দিশানীর এই পোস্টে ভাই নামাশি চক্রবর্তীসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা শুভেচ্ছা জানিয়েছেন। অনেক অনুরাগীও তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

দিশানীর হবু স্বামী মাইলস ম্যান্টজারিস বিনোদন জগতের সঙ্গে যুক্ত হলেও তিনি অভিনেতা নন। তিনি পেশায় একজন স্টেডিক্যাম অপারেটর এবং কালারিস্ট হিসেবে কাজ করেন। দীর্ঘদিন ধরে হলিউড ও মার্কিন বিনোদন জগতের বিভিন্ন প্রকল্পে প্রযুক্তিগত দায়িত্ব সামলাচ্ছেন। জানা গিয়েছে, আগামী ৬ ডিসেম্বর ক্যালিফোর্নিয়াতেই তাঁদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিত থাকার কথা।

আরও পড়ুনঃ “ওর বাবা-মা মেয়েকে আর না ফিরে পেলেও স্বস্তি পাবেন এবার, বিক্রম তো তৃণমূলের আমলে…” ৯ বছর পর, প্রাক্তন সনিকার মৃ’ত্যু মামলায় সাক্ষ্য দিলেন সাহেব ভট্টাচার্য! সরকার বদলের পর শুনানির গতি নিয়ে বিস্ফোরক অভিনেতা, কী বললেন?

দিশানী হলেন মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালির দত্তক কন্যা। তাঁদের চার সন্তানের মধ্যে তিন ছেলে এবং একমাত্র মেয়ে দিশানী। আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা তাঁর জীবনের সবচেয়ে বড় সম্পদ। সততার সঙ্গে কাজ করা এবং ভালো মানুষ হওয়ার মূল্যবোধই মিঠুন তাঁদের সবসময় শিখিয়েছেন। অন্যদিকে, অভিনয়ের দিক থেকেও ব্যস্ত রয়েছেন মিঠুন। খুব শিগগিরই তাঁকে ‘বাটোয়ারা ১৯৪৭’ এবং রজনীকান্ত অভিনীত ‘জেইলার ২’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর