“আমিই পশ্চিমবঙ্গের একমাত্র অভিনেত্রী যে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছে!” বিগ-বি’র বিপরীতে বলিউডে ডেবিউ, ‘সৌরবংশম’ ছবির পর কেন আর হিন্দিতে দেখা গেল না রচনা বন্দোপাধ্যায়কে? অভিনেত্রী জানালেন আসল কারণ?

অমিতাভ বচ্চনের বিপরীতে কাজ করা অনেকের কাছেই বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার বড় সুযোগ হিসেবে ধরা হয়। ১৯৯৯ সালে ‘সৌরবংশম’ ছবিতে অভিনয় করে সেই সুযোগ পেয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই সময় অনেকেই মনে করেছিলেন, তিনি হয়তো বলিউডেই নিজের ক্যারিয়ার গড়ে তুলবেন। কিন্তু ছবিটির পর আর কোনও হিন্দি সিনেমায় তাঁকে দেখা যায়নি, যা নিয়ে দর্শকদের কৌতূহল আজও রয়েছে।

সম্প্রতি DebbiiUnleasHD কে দেওয়া এক সাক্ষাৎকারে রচনা সেই অভিজ্ঞতার কথা খুলে বলেন। তিনি জানান, অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার সময় তিনি খুব নার্ভাস ছিলেন। সংলাপ ভুলে যাচ্ছিলেন, ঠিকমতো কথা বলতেও পারছিলেন না। তবে অমিতাভ বচ্চনের ব্যবহার ছিল অত্যন্ত সহজ এবং মজার, যা তাঁকে স্বস্তি দেয়। এমনকি হিল পরে থাকার কারণে তিনি রচনাকে তা না পরার পরামর্শও দেন।

"আমিই পশ্চিমবঙ্গের একমাত্র অভিনেত্রী যে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছে!" বিগ-বি'র বিপরীতে বলিউডে ডেবিউ, ‘সৌরবংশম’ ছবির পর কেন আর হিন্দিতে দেখা গেল না রচনা বন্দোপাধ্যায়কে? অভিনেত্রী জানালেন আসল কারণ?

তবে ‘সৌরবংশম’-এর পর কেন বলিউডে নিয়মিত কাজ করেননি, সেই প্রশ্নের উত্তরে রচনা স্পষ্ট জানান যে তখন তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যস্ত ছিলেন। একের পর এক কাজের সুযোগ পাচ্ছিলেন সেখানে। পাশাপাশি তিনি বলেন, বলিউডে কাজ করতে হলে মুম্বইয়ে থাকা অত্যন্ত জরুরি, যা তাঁর পক্ষে সম্ভব হয়নি।

আরও পড়ুন: দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের প্রতিবাদ কর্মসূচি থেকে ফিরেই গুরুতর অসুস্থ শাবানা আজমি! কী হয়েছে, এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী?

রচনার মতে, বলিউডে কাজের জন্য যে কোনও সময় অডিশনের ডাক আসতে পারে। সেই পরিস্থিতিতে মুম্বইয়ে না থাকলে বারবার যাতায়াত করা খুবই কঠিন। অনেক সময় পরের দিনের অডিশন এক মাস পরে হয়, আর সেই সময়টা অপেক্ষা করে থাকা বাস্তবে সম্ভব নয়। তাই এই পরিস্থিতিতে তিনি বলিউডে নিয়মিত কাজ করার সিদ্ধান্ত নেননি।

অন্যদিকে, এক রাজনৈতিক মন্তব্য ঘিরেও সম্প্রতি আলোচনায় আসেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, নিজের যোগ্যতায় অভিনয় করে তিনি জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন এবং বাড়ি কিনেছেন। এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তাঁর বক্তব্যের সমর্থন করেন, আবার কেউ সমালোচনাও করেন।

আরও অন্যান্য খবর