ফের আইনি বিপাকে সোহম চক্রবর্তী! সাউথ সিটি মল থেকে শুরু, তারপর মুখোমুখি সাক্ষাৎ…নতুন করে সামনে এল আরও এক চাঞ্চল্যকর অভিযোগ! ঠিক কী ঘটেছে? এবার অভিনেতার শ্রীঘর যাত্রা নিশ্চিত?

অভিনেতা সোহম চক্রবর্তীকে ঘিরে ফের নতুন বিতর্ক তৈরি হয়েছে। লক্ষ লক্ষ টাকার প্রতারণা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম। অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শেখ শাহিদ ইমাম দাবি করেন, সাউথ সিটি মলে সোহমের সহকারী অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তিনি পাওনা টাকা চাইলে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর কথায়, টাকা ফেরত চাওয়ার চেষ্টা করলে গুরুতর সমস্যায় পড়তে হবে বলেও তাঁকে সতর্ক করা হয়েছিল।

অভিযোগকারী আরও জানান, পরে তিনি সরাসরি সোহম চক্রবর্তীর সঙ্গেও দেখা করেছিলেন। সেই সময় অভিনেতা নাকি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি ওই টাকা ফেরত দিতে পারবেন না। ব্যবসায়ীর দাবি, ঘটনাটি সেই সময়ের, যখন সোহম বিধায়কের দায়িত্বে ছিলেন এবং এরপরেও পাওনা অর্থ ফেরত মেলেনি।

শাহিদ ইমামের অভিযোগ, একটি ছবির স্যাটেলাইট স্বত্ব বিক্রি হওয়ার পরেও তাঁর প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়নি। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে পাওনা টাকা চাইলেও কোনও সমাধান হয়নি। সেই কারণেই শেষ পর্যন্ত তিনি আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন এবং থানায় লিখিত অভিযোগ জমা দেন।

আরও পড়ুনঃ টেলিপাড়ায় ফের অচলাবস্থা! টিআরপির জট কাটলেও, পারিশ্রমিক নিয়ে জোর অশান্তি! বকেয়া না মেটালে শুটিং বন্ধের হুঁশিয়ারি! ১ আগস্ট থেকে আর দেখতে পাবেন না, জি বাংলার প্রিয় ধারাবাহিকের নতুন পর্ব?

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসেও সোহম চক্রবর্তীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ সামনে এসেছিল। ব্যবসায়ী কৌশিক কর্মকার দাবি করেছিলেন, একটি ছবির জন্য সোহম এন্টারটেইনমেন্টে তিনি ১ কোটি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। পরে ছবিটি তৈরি না হলেও টাকা ফেরত পাননি বলে তাঁর অভিযোগ। পাশাপাশি, বিধায়কের পরিচয় ব্যবহার করে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগও তুলেছিলেন তিনি।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর