গত জুলাই মাসে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। নিজের তৃতীয় বিবাহবার্ষিকীতে তিনি জানান, তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। ব্যক্তিগত জীবনের এই সুখবর নিয়ে বেশ খুশিতেই ছিলেন তিনি এবং সেই সময় মাতৃত্বের অভিজ্ঞতা উপভোগ করছিলেন।
এর মধ্যেই তার কাজের জগতে নতুন এক প্রজেক্ট নিয়ে চর্চা শুরু হয়েছে। হইচই প্ল্যাটফর্মে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘অজেয়া’ নামের একটি সিরিজ, যেখানে একজন মহিলা পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে দেখা যাবে সোহিনীকে। তার সঙ্গে এই সিরিজে অভিনয় করেছেন ইন্দ্রাশীষ রায়, রুকমা রায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়, সাগ্নিক এবং সুদীপ মুখোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন শর্বরী ঘোষাল।
এই সিরিজটি পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী এবং এর অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে ৫ আগস্ট। পোস্টারে দেখা যাচ্ছে, সব চরিত্রই পুলিশ ইউনিফর্মে। পেছনে আগুনে জ্বলছে গাড়ি এবং রাস্তায় নেমে প্রতিবাদ করছেন বহু মানুষ, বিশেষ করে মহিলারা। গোটা দৃশ্যটি সাম্প্রতিক একটি ঘটনার আবহ মনে করিয়ে দেয়।
পোস্টারের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, একজন চিকিৎসকের জীবন ছিল অন্যের প্রাণ বাঁচানো, কিন্তু তার মৃত্যুকে চাপা দেওয়ার চেষ্টা চলছে ক্ষমতার আড়ালে। তবুও কিছু কণ্ঠস্বর চুপ থাকে না। এই সিরিজটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি এবং আগামী ২১ আগস্ট মুক্তি পাবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ভ্যালেন্টাইন্স ডে-তে ধুমধাম করে বিয়ে, কয়েক মাস যেতেই বিচ্ছেদের পথে হাঁটছেন টলিপাড়ার ‘কিউট’ কাপল? রণজয়-শ্যামৌপ্তির সংসারে ফাটলের নেপথ্যে উঠছে পরকী*য়ার জল্পনা? সোশ্যাল মিডিয়াও দিচ্ছে কীসের ইঙ্গিত?
উল্লেখ্য, আরজিকর ঘটনার পর রাজ্যের পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন সোহিনী সরকার। সেই সময় তার একটি মন্তব্যও বেশ আলোচনা তৈরি করেছিল, যেখানে তিনি বলেছিলেন এই রাজ্যে তিনি সন্তান জন্ম দিতে চান না। নতুন এই সিরিজে তিনি কতটা শক্তিশালীভাবে ন্যায়বিচারের লড়াই তুলে ধরতে পারবেন, সেটাই এখন দেখার।






