বিগ বস বাংলায় জীতুর আপন এখন রাজবীর! দুর্নিবারকে ‘ক্যা’ন্সার’ বলে বিস্ফো’রক মন্তব্য, সৃজলাকে দলে টানার চেষ্টা করছেন নায়ক?

‘বিগ বস বাংলা’র বাড়িতে এই মুহূর্তে যেন ঠান্ডা লড়াই চলছে জীতু কামাল এবং দুর্নিবার সাহার মধ্যে। সরাসরি মুখোমুখি ঝামেলা খুব একটা দেখা না গেলেও, দু’জনের দলের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। তার মধ্যেই জীতুর কথাবার্তায় বারবার উঠে আসছে দুর্নিবারের প্রসঙ্গ। এবার তো সৃজলা গুহকে নিজের দলে টানতে গিয়ে দুর্নিবারকে নিয়ে এমন মন্তব্য করলেন জীতু, যা ঘরের সমীকরণ আরও জটিল করে তুলতে পারে।

শনিবারের ‘দাদার দরবার’-এর দিনই দীর্ঘ পাঁচ সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বিগ বসের বাড়িতে ফেরেন সৃজলা। কনফেশন রুম থেকে সৃজলাকে ঘরের ভিতরে নিয়ে আসেন জীতু। তবে সৃজলাকে দেখার পর দুর্নিবারের আবেগঘন প্রতিক্রিয়াই নজর কাড়ে। সৃজলা ঘরে ঢুকেই প্রথমে দুর্নিবারকে জড়িয়ে ধরেন। এরপর দু’জনের এই মুহূর্ত নিয়ে বাইরে থেকেও নানা মন্তব্য শুরু হয়। ঘরের মধ্যেও তাঁদের সম্পর্ক নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল।

এর পরের দিনই সৃজলার সঙ্গে কথা বলতে দেখা যায় জীতুকে। রোবট টাস্কের সময় দুর্নিবারের সঙ্গে তাঁর কী হয়েছিল, সেই প্রসঙ্গ সৃজলার সামনে তুলে ধরেন তিনি। জীতুর দাবি, দীপেন্দু দুর্নিবারের কথাতেই তাঁকে চার্জ দেননি। সেই ঘটনায় তিনি মন খারাপ করে খাবার পর্যন্ত খাননি বলেও জানান। তাঁর কথায়, সেই সময় রাজবীর ছাড়া আর কেউ তাঁকে খাওয়ার জন্য অনুরোধও করেননি। অর্থাৎ, রাজবীরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এবং দুর্নিবারের দলের সঙ্গে দূরত্ব—দুই বিষয়ই যেন স্পষ্ট করে দিতে চেয়েছেন জীতু।

সৃজলার সঙ্গে কথোপকথনের মাঝেই দুর্নিবারকে নিয়ে বড় মন্তব্য করতে শোনা যায় জীতুকে। তিনি বলেন, ‘রাজবীর যদি মাথা ব্যথা হয়, তাহলে দুর্নিবার ক্যানসার।’ এই মন্তব্যের পরেই দু’জনের মধ্যেকার টানাপোড়েন আরও প্রকাশ্যে আসে। যদিও জীতু এবং দুর্নিবারকে এখনও পর্যন্ত খুব একটা সরাসরি তর্কে জড়াতে দেখা যায়নি, তাঁদের মধ্যে যে ঠান্ডা লড়াই চলছে, তা স্পষ্ট। অন্যদিকে রাজবীরকে নিজের ঘনিষ্ঠদের মধ্যে রেখেছেন জীতু।

আরও পড়ুনঃ ‘আমি প্রেমে পড়েছি!’ রাজবীরকে সরাসরি প্রপোজ নন্দিনীর, ‘চকাস চকাস চুমু রাজবীরের!’ ‘লজ্জা শরম ভুলেছেন নাকি নন্দিনী?’ প্রশ্ন তুলছে নেটপাড়া

বর্তমানে বিগ বসের বাড়িতেও যেন দু’টি আলাদা শিবির তৈরি হয়েছে। একদিকে রয়েছেন দুর্নিবারের সঙ্গে তনুশ্রী, ঝিলম, দীপেন্দু, সৃজলা, সোনামণি ও নিরঞ্জন। অন্যদিকে জীতুর পাশে রয়েছেন ভরত, মনামী, রাজবীর এবং নন্দিনী। ফলে সৃজলা বাড়িতে ফেরার পর তাঁর অবস্থান কোন দিকে যায়, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জীতুর এই নতুন কৌশল এবং দুর্নিবারের সঙ্গে তাঁর ঠান্ডা লড়াই আগামী দিনে বিগ বসের ঘরের সমীকরণকে আরও কতটা বদলায়, এখন সেদিকেই নজর।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর