‘আমি প্রেমে পড়েছি!’ রাজবীরকে সরাসরি প্রপোজ নন্দিনীর, ‘চকাস চকাস চুমু রাজবীরের!’ ‘লজ্জা শরম ভুলেছেন নাকি নন্দিনী?’ প্রশ্ন তুলছে নেটপাড়া

বিগ বস বাংলার ঘরে প্রতিদিনই বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। কখনও তুমুল ঝগড়া, কখনও মান-অভিমান, আবার পরক্ষণেই দেখা যাচ্ছে ঘনিষ্ঠ মুহূর্ত। তবে এবার রাজবীর দে এবং নন্দিনী দত্তের সম্পর্ক যেন আরও এক ধাপ এগিয়ে গেল। এতদিন তাঁদের বন্ধুত্ব, খুনসুটি এবং ঘনিষ্ঠতা নিয়ে দর্শকদের মধ্যে নানা আলোচনা চলছিল। এবার আর ঘুরিয়ে-পেঁচিয়ে নয়, ক্যামেরার সামনেই রাজবীরকে নিজের মনের কথা জিজ্ঞেস করে বসলেন নন্দিনী। দুজনের কথোপকথনে উঠে এল প্রেম, বিশ্বাস এবং সম্পর্কের প্রসঙ্গ। আর সেই মুহূর্তেই নন্দিনীর মুখ থেকে বেরিয়ে এল এমন একটি কথা, যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

কাউচে পাশাপাশি বসে ছিলেন রাজবীর এবং নন্দিনী। রাজবীরের কোলে পা তুলে বসেছিলেন নন্দিনী। আচমকাই তিনি রাজবীরকে প্রশ্ন করেন, তিনি কি তাঁকে ভালোবাসেন বা পছন্দ করেন? উত্তর দিতে গিয়ে কিছুটা থমকে যান রাজবীর। নন্দিনীও অবশ্য থামেননি। একের পর এক প্রশ্ন করে জানতে চান, রাজবীরকে তিনি কতটা বিশ্বাস করতে পারেন, তিনি সত্যিই তাঁর প্রতি অনুগত কি না কিংবা তাঁর জীবনে অন্য কেউ আছেন কি না। রাজবীরের জবাব ছিল, তিনি ‘১০০ শতাংশ রিয়েল’। এরপরই নন্দিনী তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মজার ছলে বলেন, দুজনের মধ্যে প্রচুর ঝগড়া হতে পারে, এমনকি দুজনকেই তিনি ‘টক্সিক’ বলেও উল্লেখ করেন। এই কথোপকথনের মধ্যেই তাঁদের খুনসুটি আরও জমে ওঠে।

শুধু কথাতেই অবশ্য থেমে থাকেনি তাঁদের ঘনিষ্ঠতা। ‘দাদার দরবার’-এ প্রকাশ্যেই নন্দিনীকে চুমু খান রাজবীর। ফলে দুজনের সম্পর্ক নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। এর আগে অবশ্য তাঁদের সমীকরণে রাগ-অভিমানও দেখা গিয়েছে। কখনও নন্দিনী রাজবীরের উপর ক্ষুব্ধ হয়েছেন, আবার পরে দুজনকে একসঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছে। এমনকী সোশ্যাল মিডিয়ায় তাঁদের জুটিকে নিয়ে ‘রাজনন্দিনী’ নামও ছড়িয়ে পড়েছে। ফলে নন্দিনীর মুখে ‘আমি প্রেমে পড়েছি’ মন্তব্যটি নতুন করে তাঁদের সম্পর্কের আলোচনাকে সামনে নিয়ে এসেছে। যদিও এই সম্পর্ককে তাঁরা বাস্তব জীবনে ঠিক কোন জায়গায় দেখছেন, তা এখনও স্পষ্ট নয়।

এরই মধ্যে বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করেছেন অনুষ্কা ঘোষ। আর তাঁর আগমন যেন রাজবীর-নন্দিনীর এই প্রেমের গল্পে নতুন মোড় এনে দিয়েছে। ঘরে ঢুকেই অনুষ্কা রাজবীরকে জড়িয়ে ধরেন। পরে তাঁর খেলা নিয়ে মন্তব্য করতে গিয়ে সরাসরি সতর্ক করেন, যেন কারও প্রভাবে পড়ে নিজের গেম নষ্ট না করেন। অনুষ্কার এই কথার পরেই প্রশ্ন উঠেছে, তিনি কি নন্দিনীকে ইঙ্গিত করেই রাজবীরকে সাবধান করেছেন? যদিও অনুষ্কা সরাসরি নন্দিনীর নাম নেননি, তাঁদের সম্পর্কের বর্তমান সমীকরণের কারণে এমন জল্পনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ বিগ বসের ঘরে পা রেখেই রাজবীরকে সাবধান অনুষ্কার, ‘অন্যের পাল্লায় পড়ে তোমার গেম নষ্ট হচ্ছে’ নন্দিনীকে নিয়ে সাবধান হতে বললেন কি তিনি?

অনুষ্কার সঙ্গে নন্দিনীর কথোপকথনেও সেই টানাপোড়েনের আভাস মিলেছে। জীতু কমলকে অনুষ্কা ‘দাদা’ বলে ডাকায় নন্দিনীও ব্যঙ্গ করে একইভাবে ‘দাদা’ বলেন। পাল্টা অনুষ্কা নন্দিনীকে প্রশ্ন করেন, তিনি কি প্রেম করতে এসেছেন? উত্তরে নন্দিনী একেবারে স্পষ্ট করে বলেন, তিনি প্রেম করতে আসেননি, বরং প্রেমে পড়েছেন। এই একটি বাক্যই এখন তাঁদের সম্পর্কের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা, অন্যদিকে অনুষ্কার সতর্কবার্তা, সব মিলিয়ে বিগ বসের ঘরে নতুন সমীকরণের ইঙ্গিত স্পষ্ট। আগামী দিনে এই সম্পর্ক কোন দিকে যায়, সেটাই এখন দেখার।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর