রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ দিলীপ ঘোষের!

আজ বিজেপির রাজ্য কমিটির লিস্ট প্রকাশ করেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন এবার থেকে বিজেপির পার্টি অফিস‌ই ত্রাণ বিলির নোডাল অফিস। আর তাঁদের এই মানব সেবায় যেন‌ও বাধা না দেয় রাজ্য! বলেও হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ। তিনি আর‌ও বলেছেন বাংলা নব নির্মাণের উদ্দেশ্যে তাঁরা আর‌ও অনেক দিন এই ত্রাণ কাজ চালিয়ে যাবেন। কারণ সরকারের শ্লথ গতি তাঁদের ভাবাচ্ছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন তাঁদের এই ত্রাণ বিতরণ পুরোদমেই চলছে। পাথরপ্রতিমার প্রত্যন্ত অঞ্চল থেকে গঙ্গাসাগরের দুর্গম জায়গা পর্যন্ত তাঁদের কর্মীরা বিপদ মাথায় নিয়ে নৌকা করে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়ে আসছে।

বঙ্গ বিজেপির কান্ডারীর আর‌ও অভিযোগ রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে। তাঁর কথায় আমফান বিপর্যয়ে এত যে কাঁচাবাড়ি ভাঙলো কিন্তু এতো কাঁচা বাড়ি এলো কোথা থেকে? প্রধানমন্ত্রী আবাস যোজনায় পঞ্চায়েত স্তরে বিশাল আকারের দুর্নীতি হওয়ায় এই সমস্ত মানুষগুলোর বাড়ি তৈরি সম্পূর্ণ হয়নি নয়ত তাঁদের নামটুকুও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছে যায়নি আর ফলে তাঁরা টাকাও পাননি বাড়ি তৈরীর জন্য।

তাই মানবিক বিজেপি নিজেরাই জরিপ করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছেন যা তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দরবার করবেন বাড়ি তৈরি করে দেওয়ার জন্য।

আরও অন্যান্য খবর