আর্থিক তছরূপের অভিযোগে এবার প্রাক্তন অর্থমন্ত্রী ও তাঁর ছেলের বিরুদ্ধে চার্জশিট ইডি-র

ফের ইডি-র তদন্তের মুখে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। সিনিয়র কংগ্রেস নেতা পি চিদম্বরমের বিরুদ্ধে ই-চার্জশিট দায়ের করল ইডি। আইএনএক্স (INX) মিডিয়ায় আর্থিক তছরূপ কান্ডের সঙ্গে এর আগেই নাম জড়িয়েছে তাঁর। এবার সেই সূত্র ধরেই চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি-র বিরুদ্ধে লকডাউনের মধ্যেই এনফোর্সমেন্ট বিভাগ ই-চার্জশিট দায়ের করল। আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগ এনে দেওয়ার জন্য ১০ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন চিদম্বরম। চিদম্বরমের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছিল সিবিআই।

অভিযোগ, ২০০৭ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন পিটার মুখার্জি-র কোম্পানি আইএনএক্স মিডিয়াকে এক বিশাল মাত্রায় বিদেশি বিনিয়োগ আনতে সাহায্য করেছিলেন চিদম্বরম। আর তাঁর ছেলে এই জন্য বিপুল টাকাও নিয়েছিলেন মুখার্জিদের আইএনএক্স থেকে। গত ১৬ অক্টোবর আর্থিক তছরূপের দায়ে চিদম্বরমকে গ্রেপ্তার করে ইডি। এরপর তাঁকে তিনমাস তিহার জেলে রাখা হয়। ডিসেম্বরে জামিন পেয়ে যান তিনি। ২০০৭ সালে আইএনএক্স মিডিয়া কোম্পানিকে ৩০৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পাইয়ে দিয়েছিলেন পি. চিদম্বরম। ২০১৭ সালেও প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছিল সিবিআই। এবার ফের একবার ইডির তদন্তের মুখোমুখি চিদম্বরম।

আরও অন্যান্য খবর