প্রতিটি পরিযায়ী শ্রমিকের জন্য তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন সাহায্য হিসেবে অবিলম্বে ১০,০০০ টাকা দিক কেন্দ্র, অনুরোধ মমতার!

করোনা আবহের মাঝেই পরিযায়ী শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতি শীঘ্রই এককালীন সাহায্য হিসেবে মাথাপিছু ১০,০০০টাকা জমা দিতে কেন্দ্রীয় সরকারকে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার টুইটার হ্যান্ডেলে এই আবেদন করে মুখ্যমন্ত্রী লিখেছেন, লকডাউনে কাজ হারিয়ে অন্যরাজ্য থেকে ঘরে ফেরা শ্রমিকরা ‘অকল্পনীয় পরিমাণ’ কষ্টের মধ্যে রয়েছেন। তিনি লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি, অসংগঠিত ক্ষেত্র-সহ প্রতিটি পরিযায়ী শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন সাহায্য হিসেবে অবিলম্বে ১০,০০০ টাকা জমা দেওয়া হোক।’

https://twitter.com/MamataOfficial/status/1268057598059782146?s=20

আরও অন্যান্য খবর