আবারও যুদ্ধবিরতি উলঙ্ঘন পাকসেনার, ছোড়া হলো মর্টার, ঘটনায় মৃত এক সেনা

এই করোনার আবহের মধ্যেও ভারতের প্রতিবেশীরা একটু সুযোগ খোঁজে আমাদের দেশকে ব্যতিব্যস্ত করে তোলার জন্য। একদিকে লাদাখে চীনের সাথে ভারতের একটা টানাপোড়েন চলছেই অন্যদিকে এবার জুড়ল পাকিস্তানের নাম। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দরবানি সেক্টরে এবার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। তার ফলে মৃত্যু হয় এক ভারতীয় সেনা জওয়ানের। এক প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, গতরাতে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে গুলির লড়াই চলে আর তাতেই মারা যান ওই জওয়ান।

গতরাতে পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর সেক্টরেও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা। এক প্রতিরক্ষা অধিকর্তা জানান, গতকাল রাত ১০ টা ৪৫ মিনিট নাগাদ আচমকাই কিরনি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ছোটো অস্ত্র দিয়ে গুলি চালানোর পাশাপাশি ছোড়া হয় মর্টারও। ভারতীয় সেনাবাহিনীও তার যোগ্য উত্তর দিয়েছে বলে জানান ওই তিনি।

এদিকে, গতরাতে রাজৌরির কালাকোট এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে এক জঙ্গি। এক আধিকারিক বলেছেন, ‘গোপন সূত্র অনুযায়ী রাজৌরি জেলার কালাকোটে ধর্মসাল গ্রামে এক জঙ্গি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন।’

আরও অন্যান্য খবর