আবার নতুন রেকর্ড গড়ল দেশ , গত ২৪ ঘন্টায় সর্বাধিক আক্রান্ত ৯৯৭১ জন, মৃতের সংখ্যা ২৮৭

গত মার্চ মাস থেকে করোনাকে ঠেকানোর চেষ্টা জারি রয়েছে ভারতে। দীর্ঘ ২ মাস লকডাউনের পর ১লা জুন থেকে দেশে শুরু হয়েছে আনলক-১ পর্ব। মানুষের জীবনযাত্রাকে ধীরে ধীরে স্বাভাবিক করতে এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার এই সিন্ধান্ত নিয়েছে। কিন্তু তাতে করোনার কি! সে নিজের মতোই দিন প্রতিদিন বেড়েই চলেছে। আর যত দিন যাচ্ছে তত আরও বাড়ছে আক্রান্তের সংখ্যা। রবিবারের খবর অনুযায়ী, দেশ আবার সংক্রমনের নতুন রেকর্ড তৈরি করল। যেখানে ২৪ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৯৯৭১ জন এবং মারা গেছেন ২৮৭জন । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২,৪৬,৬২৮ জন ৷ যাদের মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১,২০,৪০৬ জন ৷ এখনও অবধি রোগ মুক্তির তালিকায় রয়েছেন ১,১৯,২৯৩ জন এবং মৃ্ত্যু হয়েছে ৬৯২৯ জনের৷

এই রিপোর্টগুলিকে নিরীক্ষণ করে একটা তথ্য উঠে আসে। দেশের ৪টি মেট্রো শহর দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাইতেই করোনার প্রকোপ বেশি৷ দেশের মোট সংক্রমনের ৫০% ই রয়েছে এই চার শহরে৷ শনিবার হু হু করে বেড়ে ১০ হাজারে পৌঁছে গেছে। শুধু সংক্রমনের নিরীখে নয় মৃত্যুর সংখ্যার দিক থেকেও এগিয়ে রয়েছে ৪ মেট্রো শহর৷ যা সব মিলিয়ে প্রায় ৭ হাজারের কাছাকাছি। এর মধ্যে আহমেদাবাদ, ইন্দোর এবং পুণের মতো শহরে যুক্ত করলে সংক্রমনের প্রায় ৬০ শতাংশ আক্রান্তের সংখ্যা উঠে আসবে৷ অর্থাৎ দেশের ৬০ শতাংশ করোনা আক্রান্ত রয়েছেন এই সাত শহরেই৷ এবং একই ভাবে দেশের ৮০ শতাংশ করোনায় মৃত্যুর খবরও আসে এই শহরগুলি থেকেই৷

বর্তমান পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে করোনা আক্রান্তের নিরীখে ভারতের স্থান ৫ নম্বরে উঠে এসেছে। ফলে দেশের মধ্যে আতংক এবং উদ্বেগও বাড়ছে৷ তিবু এখনও করোনা আক্রান্ত ও মৃতের নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা এবং পঞ্চমে ভারত ৷

আরও অন্যান্য খবর