করোনা আক্রান্তের সংখ্যা চীনকে ছাপিয়ে গেল মহারাষ্ট্র!

ভারতে করোনা এবার বেশ দ্রুতগতিতেই জাঁকিয়ে বসছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৯,৯৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা একদিনে সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫৬,৬১১। গত ২৪ ঘণ্টায় দৈনিক রেকর্ড বৃদ্ধি হয়েছে। একইসঙ্গে গত বৃহস্পতিবার থেকে টানা পাঁচদিন ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৯,০০০-এর গণ্ডি ছাড়াচ্ছে। এই পাঁচদিনে দেশে সংক্রামিত হয়েছেন মোট ৪৮,৬০১ জন।

ভারতে সবথেকে ভয়াবহ পরিস্থিতি এখন মহারাষ্ট্রে। দেশে যত জন করোনা আক্রান্ত রয়েছেন তার এক-তৃতীয়াংশ রয়েছেন এই রাজ্যে। যেভাবে এগোচ্ছে আর দিন কয়েকের মধ্যেই শুধুমাত্র মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াবে এক লাখে। এখানে

সবথেকে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। দেশে মোট করোনা আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশের হদিশ মিলেছে শুধু ভারতের পশ্চিম উপকূলের রাজ্যে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৫,৯৭৫। যা চীনের থেকেও বেশি বলে জানিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। মার্কিন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৪, ১৯১।

এছাড়াও গত কয়েকদিন ধরে দৈনিক মৃত্যুসংখ্যা ২০০র গণ্ডি ছাড়াচ্ছিল‌। ‌ গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২০৬ জন করোনা আক্রান্তের মৃত্যু নথিভুক্ত হয়েছে। ফলে দেশে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭,১৩৫। সেখানেও প্রায় ৫০ শতাংশ মৃত্যুু খবর মিলেছে মহারাষ্ট্র (৩,০৬০) থেকে।

আশার খবর, আক্রান্তের সংখ্যা যেরকম বাড়ছে সেরকম সুস্থ হয়ে ওঠার হারও বৃদ্ধি হচ্ছে। এখনও পর্যন্ত ভারতে ১২৪,০৯৪ জন করোনা আক্রান্ত সেরে উঠেছেন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৪৮.৩৫ শতাংশ।

আরও অন্যান্য খবর