চিন-এ বন্ধ হলো অনলাইন এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়া।

চিনে নিষিদ্ধ হয়ে গেলো অনলাইন এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়া৷ কাল প্রথমে ব্লক করে দেওয়া হয় চিনা ভাষার পেজটিকে। এরপর ধীরে ধীরে বাকী সমস্ত ভাষার পেজগুলোকেও ফেলা হয় ব্লক লিস্টে।

সূত্রের খবর উইকিপিডিয়াতে ১৯৮৯ সালের তিয়েনআনমেন স্কোয়ার এবং তিব্বতের হিমালয়ান রিজিয়ন নিয়ে এমন কিছু আর্টিকেল রয়েছে যার ফলে সমস্যা হচ্ছিল বেজিং সরকারের৷ আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উইকিপিডিয়া সূত্র খবর যে, গত এপ্রিল মাস থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। অবশেষে মে মাসে তা কার্যকরী করা হয়েছে। এরফলে এবারে চিনে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, গুগল প্রভৃতি সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মতো নিষিদ্ধ হলো উইকিপিডিয়াও।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর