দিন কয়েক আগেই তাঁর বিয়ের খবর প্রকাশিত হয়েছে। তিনিই সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে বছর তিনেক আগেই প্রেমিক মাইকের সঙ্গে শুভ পরিণয় সম্পন্ন করেছেন। গায়িকা ও অভিনেত্রী মোনালি ঠাকুরের কথা হচ্ছে। এবার তিনি জানালেন বিয়ের দিন কি ভয়ানক ঘটনাই না ঘটেছিল।
গায়িকা জানান, বিয়ের দিন রেজিস্ট্রি অফিসে গিয়ে মাইকের জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মাইক সেখানে হাজির না হওয়ায়, তাঁকে ফোন করতে শুরু করেন মোনালি। পরে জানতে পারেন, ভিসা ছাড়া ভারতে আসতে গিয়ে, বিমানবন্দর কতৃপক্ষের হাতে ধরা পড়েছেন তিনি।
কিন্তু ভিসা ছাড়াই কেন আসতে যাচ্ছিলেন মাইক?
জানা গেল, কোন একজনের জোচ্চোরের পাল্লায় পড়েছিলেন মাইক। সেই তাকে বুঝিয়ে ছিল যে তার যেহেতু জার্মান পাসপোর্ট আছে সেজন্য আর আলাদা করে ভিসা লাগবে না। সেই শুনে মাইক ভিসা ছাড়াই রওনা দেন ভারতের দিকে। যথারীতি বিমান বন্দরে তিনি ধরা পড়েন।
তবে মোনালি জানিয়েছেন সেদিন যদি ভারত সরকার না সাহায্য করত তবে তাঁর বিয়েটাই সম্পন্ন হতো না। ওই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়। ভিসা না থাকা সত্ত্বেও সেদিন ভারতে হাজির হয়ে মোনালির সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন মাইক রিখটার। তবে সেদিন সরকার সহায় না হলে, মাইক কিছুতেই ভারতে প্রবেশ করতে পারতেন না। উল্টে, বিয়ের দিনই ভারত থেকে বের করে দেওয়া হত তাঁকে।
লকডাউনের আগে থেকেই স্বামী মাইকের সঙ্গে ইউরোপে মোনালি ঠাকুর। লকডাউনের আগে থেকেই বিদেশে যাওয়ার ফলে বর্তমানে প্রায় ৬ মাস ধরে ভারতের বাইরে রয়েছেন এই জনপ্রিয় গায়িকা। বিদেশে থাকাকালীনই মোনালি তাঁর বিয়ের কথা প্রকাশ্যে আনেন।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!