পুলওয়ামা কান্ডের পর ভারতের তরফ হতে এয়ারস্ট্রাইক করে উড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের বালাকোটে জঙ্গিদের লঞ্চপ্যাড৷ এরপরই দুই পাক বিমান ভারত-পাক সীমানা পেরিয়ে ঢোকার চেষ্টা চালায় ভারতে। কিন্তু তাদের বাঁধা দেয় ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার-রা। যাদের মধ্যে মিগ বিমান নিয়ে উড়ছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ তিনি পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে ধ্বংস করেন, কিন্তু তাঁর নিজের বিমানটিও ভেঙে পরে পাকিস্তানে৷
পাকিস্তানে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ বিমানটি ভেঙে পরার পর তিনি আটক হন পাক রেঞ্জার্সদের দ্বারা। শেষে নানান প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি ফিরে আসেন ভারতে। কিন্তু পাকিস্তানে বন্দী হয়ে থাকার সময় তিনি যেভাবে অনমনীয় মানুসিকতা, বীরত্বের পরিচয় দিয়েছেন তা অতুলনীয়। তাই এবারে অভিনন্দন বর্তমানের সেই বীরত্বের কাহিনী স্থান পেতে চলেছে পাঠ্য বইতে।
রাজস্থানের নবম শ্রেণীর সোশ্যাল সায়েন্স পাঠ্য বইতে জায়গা পেলো অভিনন্দন বর্তমানের বীরগাঁথা। শুধু অভিনন্দন বর্তমানের কাহিনীই নয় সঙ্গে রয়েছে ভারতীয় বায়ু সেনার এয়ারস্ট্রাইকের ঘটনাও। তবে তাতে কতোজন জঙ্গি নিকেশ হয়েছে তা উল্লেখ নেই পাঠ্য বইয়ে। বলা বাহুল্য, এবারে তবে বইয়ের পাতায় চির অমরত্ব প্রাপ্তি ঘটলো উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বীরত্বের কাহিনীর৷






