শিলিগুড়ির পুর প্রশাসক অশোক ভট্টাচার্যের করোনা রিপোর্ট পজিটিভ

আজ করোনা আক্রান্তের খবর এলো শিলিগুড়ি পুরসভা থেকে। করোনাভাইরাস সংক্রামিত হয়েছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র এবং বর্তমান পুর প্রশাসক কমরেড অশোক ভট্টাচার্য। কাল তার শরীরিক অবস্থার অবনতি হলে তাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পুনরায় তার পরীক্ষা করা হলে তাতে সংক্রমনের প্রমান মেলে।

সম্প্রতি শিলিগুড়ি পুরসভার মেয়রের মেয়াদ শেষ হয় তার। তারপর রাজ্য সরকার তরফে তাকে পুরপ্রশাসকের দায়িত্বে নিয়োগ করা হয়। করোনার চলতে তিনি জেলার বাসিন্দাদের ভালো নেতৃত্বও দিচ্ছিলেন। কিন্তু কাল হঠাৎ জ্বর ও তীব্র শ্বাসকষ্ট-এর উপস্বর্গগুলি বেড়ে গেলে শিলিগুড়ির মাটিগাড়া এলাকার কাছাকাছি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অশোক ভট্টাচার্যকে। তবে কাল পর্যন্ত তার শরীরে করোনার সংক্রমনের খবর পাওয়া যায়নি। বরং ডাক্তাররা নিউমোনিয়ার উপস্বর্গ ধরেই এগোচ্ছিলেন।

সিপিআইএম তরফে প্রাপ্ত খবর অনুসারে, গত কয়েক দিন ধরেই জ্বর, সর্দিতে ভুগছিলেন বর্ষীয়ান বাম নেতা। এর আগে তাঁর করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট নেগেটিভ আসে। এমনকি তাঁর স্ত্রীরও শরীরে করোনা উপস্থিতি মেলেনি বলে জানা গেছিল। কিন্তু আজ পুনরায় রিপোর্ট এলে তাতে তার করোনা ধরা পড়েছে। অশোক ভট্টাচার্যের চিকিৎসার জন্য হাসপাতালে একটি বিশেষ মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। আপাতত হাসপাতালের স্টাফ এবং চিকিৎসক ছাড়া তাঁর কাছে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

RELATED Articles

Leave a Comment