আজ রাত পোহালেই কাল সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ পর্ব৷ তার আগেই আসুন দেখে নেওয়া যাক দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সম্পত্তির পরিমাণ।
দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের নিকট এই মুহূর্তে নগদ টাকা রয়েছে দশ হাজার এবং তাঁর স্ত্রীয়ের নিকট রয়েছে ৫ হাজার টাকা। স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে ২২ লক্ষ ৬০ হাজার টাকা। অপরদিকে সৌগত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে মোট ২ কোটি ৩৪ লক্ষ ২৫ হাজার ৬৯৫ টাকা। এছাড়াও মিউচুয়াল ফান্ড এবং পোস্ট অফিসে রয়েছে যথাক্রমে ২৫ লক্ষ টাকা এবং ২ লক্ষ ৩৮ হাজার ৫০১ টাকা৷





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!