এবারে এইচআইভি এইডসের স্বীকার পাকিস্তান। জোরকদমে পাকিস্তানে হামলা চালাচ্ছে এইচআইভি এইডস ভাইরাস হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস৷ আর এই ভাইরাসের কবলে পরেই প্রাণ হারাচ্ছেন একের পর এক পাকিস্তানের স্থানীয় বাসিন্দারা।
অবস্থা এতোটাই খারাপ যে গ্রামের পর গ্রাম উজার হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলোতে ভীড় জমাচ্ছেন শয়ে শয়ে রুগি। স্ত্রী লোক এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বলে সূত্রের খবর৷ এইডসের হামলায় গ্রামের পর গ্রাম আক্রান্ত হয়ে পরেছে পাকিস্তানের সিন্ধুপ্রদেশে। মৃত্যু হয়েছে প্রায় ৫০০ এর কাছাকাছি স্থানীয়দের।
পাকিস্তান প্রশাসন এর জন্য দোষারোপ করছেন যেখানে সেখানে গজিয়ে ওঠা হাতুড়ে ডাক্তারদের। অভিযোগ তারাই অসেচতন ভাবে স্বাস্থ্য পরীক্ষার সময় ব্যবহার করছেন পুরোনো ব্যবহার হয়ে যাওয়া সিরিঞ্জ। আর সেরকমই কোনো সংক্রামিত সিরিঞ্জ থেকে থেকেই রোগ ছড়িয়ে পরেছে বলে আশঙ্কা। তাই স্ত্রী লোকদের পাশাপাশি এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা৷






