রাজ্যে করোনা সংক্রামিতের ৫৫ শতাংশই সুস্থ, এখনো অবধি করোনা মুক্তির সংখ্যা ৭০০০ পার

রাজ্যবাসীদের জন্য কিছুটা হলেও একটু স্বস্তির খবর। রাজ্যে আরও কমলো করোনা আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীনের সংখ্যা। বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে ৪৫জন। যার চলতে বর্তমানে রাজ্যে এই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫,২১৬ জন।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে নতুন করে আরও ৪৩৫ সংক্রামিতের হদিশ মিলেছে। করোনা মুক্ত হয়ে ইতিমধ্যেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪৬৮ জন। এছাড়া করোনার জেরে একদিনে মৃতের সংখ্যা ১২। রাজ্যে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ১২,৭৩৫জন। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন ৫,২১৬জন ও করোনামুক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭,০০১ জন। করোনা সংক্রামিতের মধ্যে ৫৫ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। এখনও অবধি পশ্চিমবঙ্গে মোট মৃতের সংখ্যা ৫১৮ জন।

কলকাতায় একদিকে যেমন সংক্রামিতের হার বেশি তেমনি করোনা থেকে মুক্তির তালিকাতেও নাম রয়েছে সবার ওপরে। শুধু কলকাতাতেই বৃহস্পতিবার ফের নতুন করে ১৮০ জনের শরীরে সংক্রমন মিলেছে, ছুটি পেয়েছেন ১৮২ জন এবং মৃতদের সংখ্যা ৮ জন।

কলকাতা ছাড়াও অন্যান্য জেলায় যেমন উত্তর ২৪ পরগনায় ৬১ জন, হাওড়ায় ৫৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২৯ জন, দার্জিলিংয়ে ১৮ জন, মালদা ও নদিয়ায় ১৭ জন করে সংক্রামিতের খোঁজ মিলেছে। এদিন হাওড়াতেও ১৩৮ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। উত্তর ২৪ পরগনা ও দার্জিলিংয়ে যথাক্রমে, ৪৯ জন ও ২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার অবধি পশ্চিমবঙ্গে মোট করোনার পরীক্ষার সংখ্যা ৩.৭ লক্ষ অতিক্রম করেছে।

RELATED Articles

Leave a Comment