আসাম সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত! নতুন শিক্ষাবর্ষে ভর্তিতে দিতে হবে না টাকা, সাথে দু’লক্ষ পড়ুয়াকে হাজার টাকা করে অনুদান বিজেপি সরকারের

এবার পড়ুয়াদের সাহায্যার্থে এগিয়ে এল আসামের বিজেপি সরকার। ‌৬৭ হাজার ৫৩১ জন ছাত্রছাত্রীকে হাজার টাকা করে আসাম সরকার থেকে দেওয়া হলো তাদের বইপত্র কেনার জন্য। তাঁরা যাতে ভবিষ্যতে পড়াশোনা নিয়ে অনেকটাই এগিয়ে যেতে পারে এই জন্যই এই সুচিন্তিত পদক্ষেপ নিয়েছে আসাম সরকার।

আসামের শিক্ষা মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানিয়েছেন যে, “এই পুরো প্রকল্পটির নাম প্রজ্ঞান ভারতী দেওয়া হয়েছে। এই বছর আসাম বাজেটে যেরকম ঘোষণা করা হয়েছিল সেরকম ভাবেই ৬৭ হাজার ৫৩১ জন স্নাতক স্তরের ছাত্রছাত্রীদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এইবার আরো ছাত্রছাত্রীকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। আমরা এই বছরে মোট দু’লক্ষ ছাত্রছাত্রীকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য লক্ষ্য স্থির করেছি‌। উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের আমরা বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছি।”

এছাড়াও শিক্ষাক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আরো অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। যেমন আগস্ট মাস থেকে যে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেই শিক্ষাবর্ষে আসামের যেকোনো ডিগ্রী কলেজ বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে অন্যান্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলি সরকার দ্বারা পরিচালিত সেগুলিতে ভর্তি হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের কোন রকম টাকা দিতে হবে না। আর এই নিয়মটি প্রতিটি ছাত্র ছাত্রীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে তাদের আর্থিক অবস্থা নির্বিশেষে।

https://twitter.com/himantabiswa/status/1273141287307411457?s=20

বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতির যে অবস্থা সেখানে অনেক মানুষেরই কাজ নেই বা অনেকেই কম বেতন পেয়েছেন। সেখানে স্বাভাবিকভাবেই তাদের সন্তানকে তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে গেলে টাকা দিতে সমস্যায় পড়বেন। এই কথা ভেবেই আসাম সরকার এত বড় পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে।

এছাড়াও আসাম শিক্ষা দফতর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই বছর সমস্ত ভর্তি অনলাইনে করা হবে। ভর্তির জন্য সমস্ত প্রয়োজনীয় নথিপত্র প্রথমে স্ক্যান করাতে হবে তারপরে তা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে ছাত্র-ছাত্রীদের। তারপরে যেরকম ভাবে অনলাইনে ভর্তি হয় সেরকম ভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে শিক্ষা দফতর থেকে।

RELATED Articles

Leave a Comment