ক্ষতির মুখে বাস কতৃপক্ষ, তাই নাগেরবাজারে তিনটি রুটে বন্ধ হচ্ছে বাস পরিসেবা

করোনার জেরে গত মার্চ থেকে দেশজুড়ে বন্ধ ছিল গণপরিবহন ব্যবস্থা। চলতি মাসের এক তারিখ থেকে দেশে শুরু হয় আনলক পর্ব। খুলেছে নানা সরকারি এবং বেসরকারি অফিস। কিন্তু গণপরিবহন ব্যবস্থাকে এখনো অবধি স্বাভাবিক করে তোলা সম্ভব হয়নি। যার জেরে দুর্ভোগে পড়ছেন অনেক নিত্যযাত্রী। সরকারি নির্দেশ অনুযায়ী একটি বাসকে সিটসংখ্যা অনুযায়ী যাত্রী তোলার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু বাস কম থাকায় দুর্ভোগে পড়ছে মানুষ।

এরই মধ্যে আরও কমতে চলেছে বাসের সংখ্যা। বাড়তে চলছে যাত্রীদের দুর্ভোগ। নাগেরবাজার থেকে তিনটি রুটের বাস বন্ধ করার সিদ্ধান্ত নিল বাস চালকরা। এদের মধ্যে রয়েছে ২০২,3C/1, নাগেরবাজার -মিনি এর মতো গুরুত্বপূর্ণ রুটের বাস। ২০২ নাগেরবাজার থেকে সায়েন্সসিটি, মিনিবাস নাগেরবাজার থেকে হাওড়া রুট এবং 3C/1, নাগেরবাজার থেকে আনন্দপুর রুটের বাস। সকাল বেলা 3C/1 বাস চালানোর পরে বাস বন্ধ করার সিদ্ধান্ত নেয় তাঁরা।

একদিকে দিন দিন তেলের দাম বাড়ছে কিন্তু অন্যদিকে বাড়ছে না বাসের ভাড়া। আবার অন্যদিকে করোনার জেরে নিয়মনিষেধ মেনে বেশি যাত্রীও তোলা যাচ্ছে না বাসে, এমনকি পরিবহন দপ্তরের সাথে বৈঠকেও কোনো সুরাহা মেলেনি। তাই কার্যত উভয় সংকটে পড়েছেন বাস মালিকরা। বাস চালকরা জানাচ্ছেন, সারাদিন বাস চালিয়েও তেলের খরচ তোলা যাচ্ছে না। প্রচুর পরিমান ক্ষতি হচ্ছে। আর ক্ষতির কারণেই চালক বা কন্ডাক্টর কাউকেই বেতন দিতে পারছে না মালিকপক্ষ। তাই একপ্রকার চাপে পড়েই এই সিদ্ধান্ত নিল বাস কর্তৃপক্ষ।

আরও অন্যান্য খবর