রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ পর্ব। দমদম এলাকাতেও আজ চলছে ভোটগ্রহণ। সেখানেই দমদমের ঘুঘুডাঙায় উঠে এলো দুই এজেন্টের বচসাকে কেন্দ্র করে উত্তেজনার খবর।
শাসক দলের বিরুদ্ধে দমদমের ঘুঘুডাঙার একটি বুথে বিজেপি পোলিং এজেন্ট অভিযোগ জানান যে, তাঁর সমস্ত কাগজপত্র ছিনিয়ে নিয়ে তাকে বুথের বাইরে বের করে দেয় সেই বুথের তৃণমূল পোলিং এজেন্ট।
শুধু বের করে দেওয়াই নয়, বরং সেই বিজেপি পোলিং এজেন্টকে মারধরের অভিযোগও ওঠে তৃণমূল পোলিং এজেন্টের বিরুদ্ধে। যদিও বিজেপি এর অভিযোগ অস্বীকার করেছে শাসক দল৷






