কলকাতার পোস্তায় বোমাবাজির অভিযোগ৷

সকাল থেকে সপ্তম দফার ভোটেও মিলছে নানান স্থান থেকে নানান উত্তেজনা অশান্তির খবর। এবারে উত্তেজনা ছড়ালো কলকাতার পোস্তায়৷

পোস্তায় ভোটগ্রহণ সকাল থেকে শান্তিপূর্ণ ভাবেই চলছিল বলে জানা যায়। কিন্তু হঠাৎই কিছুক্ষণ পূর্বে পোস্তায় এক বুথের নিকট বোমাবাজির অভিযোগ আসে।

 

অভিযোগ,কলকাতার উত্তর কেন্দ্রে পোস্তায় একটি বুথের নিকটই হঠাৎ বোমা ছুড়ে পালিয়ে যায় বাইকে আসা দুই দুষ্কৃতি। ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

সেই বুথে এই মুহূর্তে এসে পৌঁছেছেন বিজেপি নেতা রাহুল সিনহাও। সেখানে এসে তিনি অভিযোগ জানান যে এটি শাসক দলের এক ষড়যন্ত্র মাত্র। যা ছোড়া হয়েছিল সেটি বোমা নয়, বরং সেটি ছিল পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মিশ্রণ। তিনি অভিযোগ করেন যে, এই বুথে উত্তেজনা ছড়িয়ে অন্য বুথ দখল করতে চাইছেন শাসক দল। পাশাপাশি এই বুথেও আতঙ্কে যাতে কোনো ভোটার ভোট দিতে না আসেন তাই এই কাজটি তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা করেছে বলে অভিযোগ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর