বুথ ফেরত সমীক্ষা আসলে মোদীরই ষড়যন্ত্র। সমস্তটাই গুজব। বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

গতকাল সন্ধ্যে ৬ টায় শেষ হয়েছে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। এরপরই বুথ ফেরত সমীক্ষাগুলো প্রকাশিত হতে থাকে বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমগুলোতে। যাতে ইঙ্গিত মেলে আবারও ভারতে আসতে চলেছে মোদী সরকার। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গেও শক্তি বাড়ি তৃণমূলের আসন বেশ অনেকই কেড়ে নিয়েছে গেরুয়া শিবির। তবে এই বুথ ফেরত সমীক্ষাকে মানতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন সমস্তটায় আসলে মোদীর গেমপ্ল্যান।

গতকালের প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে যে, বাংলাতে তৃণমূল পেতো পারে ২৪ থেকে ২৮ টি আসন। অপরদিকে বিজেপি পেতে পারে ১৫ থেকে ১৮ টি আসন। অর্থাৎ গেরুয়া ঝড়ে তৃণমূলের শক্তি ক্ষয়ের ইঙ্গিত স্পষ্ট। এই ইঙ্গিত দেখার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, এই সমস্তটাই একটি গুজব মাত্র। এর কোনোটিই তিনি বিশ্বাস করেননা। প্রতিটি সংবাদমাধ্যমই মোদীর হয়ে দালালি করেছে এবং তাই কাল শেয়ার বাজারের দর বেড়ে যাবে। কারণ, মোদীর দালালি করার জন্য লাগানো হয়েছে শেয়ার বাজারে টাকা।

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর অভিযোগ সমস্ত সংবাদমাধ্যমগুলোতে ভুল সমীক্ষা দেখিয়ে বিজেপি গুজব সৃষ্টি করতে চাইছে যাতে তাদের ইভিএম -এ কারচুপি করতে সুবিধে হয়৷ গোটা দেশেও প্রায় তিনশোটির বেশি আসন নিয়ে ফের আসতে চলেছে মোদী এই ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষাগুলোতে মেলার পর, বাংলাতে এসে মোদীর তিনশোর বেশি আসন পাওয়ার বক্তব্যকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে এনে বলেন যে, “তিনশোর বেশি আসন পেয়ে গিয়েছি বলে দাবি করেছেন মোদী। মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠার জন্য সমীক্ষার এমন আভাস। ওরা ইভিএম বদলাতে পারে। এর পাশাপাশি বিরোধীরা তত্পরতা শুরু করেছে। দেখা করছেন। যোগাযোগ রাখছেন। অভিন্ন কর্মসূচি নিয়েও শুরু হবে। এটার মাধ্যমে রটিয়ে দিল, বিজেপি আসছে জোট করে লাভ নেই। বিরোধীদের দুর্বল করে দেওয়ার ছক”।

RELATED Articles

Leave a Comment