আশঙ্কায় বিরোধীরা। ভিভিপ্যাট এবং ইভিএম ১০০ শতাংশ মেলানোর দাবী। দাবী খারিজ সুপ্রিম কোর্টের।

শেষ দফার ভোটের পরই প্রকাশিত হয়েছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। আর সেই ফলাফলে বেগতিক বুঝেই একজোট বিরোধী নেতা-নেত্রীরা। ইভিএম নিয়ে কারচুপির আশঙ্কায় রয়েছেন তাঁরা। আর তাই আজ বিরোধী দলেগুলোর নেতা-নেত্রীরা একজোট হয়ে দ্বারস্থ হলেন নির্বাচন কমিশনের নিকট। তাদের দাবী হলো ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে ১০০ শতাংশ মিলিয়ে দেখতে হবে ইভিএম।

আজ এই দাবী নিয়ে বিরোধী দলগুলোর নেতা – নেত্রীরা নির্বাচন কমিশনের নিকট দ্বারস্থ হলে, তাদের সঙ্গে আজ নির্বাচন কমিশন এই বিষয় নিয়ে আলোচনা করে প্রায় ঘন্টা খানেক। বিরোধী প্রায় ২২ দলের প্রতিনিধিরা দাবী জানান যে, ভিভিপ্যাটের স্লিপ গণনা শুরু করতে হবে প্রথমেই। আর শুরুতেই যদি ইভিএম এবং ভিভিপ্যাটের স্লিপ সংখ্যায় গোলমাল ধরা পরে তবে ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম ১০০ শতাংশ মেলানোর দাবী জানিয়েছেন তাঁরা। যদিও এই বিষয়ে নির্বাচন কমিশন এখনও কিছু জানায়নি।

কিছুদিন আগেই এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের নিকট কেস করেছিলেন বিরোধীরা। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি তাদের কথা মানেননি। আজ আবারও ভিভিপ্যাট এবং ইভিএম ১০০ শতাংশ মিলিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। যা খারিজ করে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি। বিজেপি নেতাদের বক্তব্য যে, পরাজিত হওয়ার ভয়েই এই সমস্ত দাবী জানাচ্ছেন বিরোধীরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর