‘রেলিশ করে ইলিশ’, দিঘার মোহনায় এলো দুই কুইন্টাল ইলিশ, শীঘ্রই পৌঁছবে বিভিন্ন বাজারে

অবশেষে বাঙালির বাজারের ব্যাগের রং বদলে চকচকে রুপালি হওয়ার দিন এসে গেল। সমস্ত অপেক্ষার অবসান করে অবশেষে পূর্ব মেদিনীপুরের দিঘার মোহনায় এসে ঠেকল ইলিশ ভর্তি ট্রলার। আর তাতে রয়েছে ২ কুইন্টাল ইলিশ। খুব শীঘ্রই বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে ইলিশ।

একদিকে সকাল থেকেই দফায় দফায় চলছে বৃষ্টি। এইসময় বাঙালির পাতে খিচুড়ি আর ইলিশ মাছ না হলে কি চলে? চারিদিকে চিকচিক করছে রৌপ বর্ন। চিকচিক করছে রুপোলি শস্য। বাঙালির মুখের স্বাদ বদলাতে এবার সোমবার ডায়মন্ড হারবার থেকে দিঘার মোহনায় এসে ঠেকেছে বেশ কয়েকটি ট্রলার। তাতে ছিল প্রায় ২ কুইন্টাল ইলিশ। খুব শীঘ্রই এই ইলিশ পৌঁছে যাবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে।

কিন্তু এই পরিমাণ ইলিশে খুশি হননি মৎসজীবীরা। তাদের মতে মাছের পরিমান আগের বছরের থেকে কম।

মৎসজীবীদের বক্তব্য, “মোটামুটি ইলিশ উঠেছে। তবে সব আড়তে এখনো ওঠেনি। সেরকম ইলিশ আসেনি এবার।” একদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ অন্যদিকে ইলশেগুঁড়ি বৃষ্টি। মৎস ব্যবসায়ীদের মতে এখন সমুদ্রের অবস্থা ইলিশের অনুকূলেই রয়েছে। তাই খুব শীঘ্রই আরো ইলিশের আমদানি হতে পারে বলে আশাবাদী তাঁরা। বর্ষার হাত ধরেই এল রেলিশ করে ইলিশ খাওয়ার দিন। এবার ঘরে ঘরে হবে ইলিশ ভাপা থেকে সর্ষে ইলিশ কিংবা শুধুই ভাজা মাছ।

RELATED Articles

Leave a Comment