রাজ্যে দুর্নীতি বন্ধে যা করতে হয় করব: যোগী আদিত্যনাথ

“রাজ্যে দুর্নীতি এবং অপরাধ বন্ধ করতে যা যা করতে হয় আমার সরকার তাই তাই করবে”, বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার একটি গ্লোবাল ইভেন্টে বক্তব্য রাখার সময় আদিত্যনাথ এই কথা বলেন। তিনি আরো জানান যে তাদের সরকারের পলিসি হল দুর্নীতি এবং অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’।

রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হলে যোগী বলেন যে উত্তরপ্রদেশের ২০ কোটি মানুষের সুরক্ষার দায়িত্ব তার সরকারের। বর্তমানে করোনা পরিস্থিতিতে উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিক তাদের বাড়িতে ফিরে আসছেন।

যোগী আদিত্যনাথ জানিয়েছেন যে প্রায় চার কোটি পরিযায়ী শ্রমিক মহামারিতে উত্তরপ্রদেশে ফিরে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা তাদেরকে চাকরি দেওয়ার চেষ্টা করছি। যদি কেউ তাদের পুরনো কাজের জায়গায় ফিরতে চায় আমরা তারও ব্যবস্থা করছি।” যোগী আদিত্যনাথ পুরো বক্তব্যে উত্তরপ্রদেশের বাণিজ্য এবং অর্থনীতিতে অগ্রগতির বিষয়ে বলতে গিয়ে আত্মনির্ভর ভারতের উপরেই জোর দিয়েছেন।

তিনি প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে একটি আহ্বান জানিয়েছেন। তিনি এই ভারতীয়দের দেশের অর্থনীতি পুনরায় গড়ে তুলতে সাহায্য প্রার্থনা করেছেন এবং ভারতের ব্রান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিজেদেরকে তুলে ধরার অনুরোধ জানিয়েছেন।

বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে আদিত্যনাথ জানিয়েছেন যে, যখন এই মহামারি শুরু হলো তখন উত্তর প্রদেশের কাছে একটিও পিপিই কিট বা এন ৯৫ মাস্ক বানানোর মতো কেউ ছিল না। এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে উত্তর প্রদেশ চাইলে এই দুটি জিনিসের রপ্তানিও শুরু করতে পারে। বর্তমানে প্রতিদিন উত্তরপ্রদেশে ৪৫০০০ করো না পরীক্ষা হচ্ছে।”

আরও অন্যান্য খবর