‘বিফ রোল’ নিয়ে আতঙ্কিত অভিনেত্রী স্বস্তিকা। বিতর্কের মুখে তাঁর পোস্ট।

আজ লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরুর পর পরই বোঝা যায় যে, ফের দেশে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। পশ্চিমবঙ্গেও রয়েছে গেরুয়া ঝড়ে ছোঁয়া। আর তারমধ্যেই রাজনীতির ময়দানের বাইরে থাকা টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি করে ফেললেন এক বিতর্কিত পোস্ট।

 

আজ গেরুয়া ঝড় দেখেই এই টলি অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন যে, “নিজামের বিফ রোলটার কি হবে?”। নিমেশের মধ্যে বিতর্ক শুরু হয় তাঁর এই পোস্টটিকে ঘিরে। বিজেপি ক্ষমতায় আসায় ‘বিফ রোল’ নিয়ে স্বস্তি কার দুঃখ প্রকাশ অনেকেই ভালো চোখে নেননি।

প্রসঙ্গত, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর বিফ রোল খাওয়ার অপরাধে দেশের বিভিন্ন জায়গাতেই গণপিটুনিতে মৃত্যু হয়েছে একাধিক মানুষের। অপরদিকে ধর্ম নিরপেক্ষতার প্রমাণ দিতে বিফ রোল খেতে বিশ্বাসী কলকাতার বুদ্ধিজীবীরা। আগের একবার বুদ্ধিজীবীদের বিফ রোল খাওয়া নিয়ে দেখা গিয়েছিল বিতর্ক। আর তাই দেশে তথা রাজ্যে বিজেপির এই উত্থানে চিন্তিত হয়ে বিফ রোল নিয়ে এই প্রতিক্রিয়া দিয়েছিলেন টলি অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, এরপরই তিনি পরেন বিতর্কের মুখে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment