সারাজীবন ভালোবাসব তোমায়, সুশান্তের মৃত্যুর এক মাসের মাথায় সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট রিয়ার

আজ দেখতে দেখতে এক মাস হয়ে গেল অভিনেতা সুশান্ত সিং রাজপুত এ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তাকে এক মাসের প্রতিদিন স্মরণ করেছেন বিশ্বজুড়ে তার অসংখ্য অনুরাগী। এবার তার বান্ধবী রিয়া চক্রবর্তী সোমবার নিজের হোয়াটসঅ্যাপ ডিপি বদলে ফেলে সুশান্তকে স্মরণ করলেন। তারপর মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুশান্তকে নিয়ে একটি আবেগঘন বার্তা।শেয়ার করে নিলেন সুশান্তের সঙ্গে দুটি রোম্যান্টিক ছবিও। এই পোষ্টটিতে রিয়া লিখেছেন যে, “আমার মনের মধ্যে এখনো একটা অপূরণীয় শূন্যতা রয়েছে। ‌ নিজের আবেগ গুলোর মুখোমুখি আমি হতে পারছিনা।

তুমি আমাকে ভালবাসা এবং ভালবাসার ক্ষমতায় বিশ্বাস করতে শিখিয়েছিলে। সহজভাবে কিরকম করে জীবনের জটিল অংকের পাঠোদ্ধার করতে হয় সেটা তুমি আমাকে শিখিয়েছো এবং আমি তোমাকে কথা দিচ্ছি প্রতিদিন আমি তোমার কাছ থেকে শিখব। আমি এই কথা হয়তো কোনদিনো মানতে পারব না যে তুমি নেই। আমি জানি তুমি এখন অনেক শান্তিতে আছ। মহাকাশের চাঁদ-তারা, ছায়াপথ তোমাকে আলিঙ্গন করছে, ওরা একজন অসাধারণ পদার্থবিদকে স্বাগত জানাচ্ছে।”

রিয়া তার এই বার্তা শেষ করেছেন এই বলে যে “তোমাকে হারানোর ৩০ দিন কিন্তু তোমাকে সারা জীবন ধরে ভালোবাসবো, শান্তিতে থেকো সুশি।” বিগত দেড় বছর ধরে সুশান্ত ও রিয়ার প্রেম সম্পর্ক নিয়ে বলিউডে অনেক রকম গল্প তৈরি হয়েছিল কিন্তু তারা কখনোই প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি।

সুশান্তর মৃত্যুর পর থেকে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। সুশান্ত অনুরাগীদের দাবি যে, মহেশ ভাটের কথাতেই রিয়া সুশান্তকে ছেড়ে চলে গিয়েছিলেন যা সুশান্তের রহস্যমৃত্যুর জন্য অনেকাংশেই দায়ী। এছাড়াও ম্যারাথন পুলিশ জেরার মুখেও পড়েছিলেন রিয়া। আজু শান্তির মৃত্যুর একমাস পরে সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের মুখে সুশান্তকে ভালোবাসার কথা বললেন এই বলিউড অভিনেত্রী।

গত ১৪ই জুন সুশান্তের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল প্রয়াত অভিনেতার দেহ। গত ছয়মাস ধরে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন সুশান্ত,নিশ্চিত করেছে পুলিশ। যদিও পুলিশের বক্তব্য এটা আত্মহত্যাই কিন্তু অনুরাগীরা বলছেন এটা ঠান্ডা মাথায় খুন। এরজন্যে সিবিআই তদন্তের দাবিও জোরালো হচ্ছে।

সারাজীবন ভালোবাসব তোমায়, সুশান্তের মৃত্যুর এক মাসের মাথায় সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট রিয়ার

প্রয়াত অভিনেতার বান্দ্রার অ্যাপার্টমেন্টেই মাস কয়েক ধরে থাকছিলেন রিয়া। কিন্তু সুশান্তের মৃত্যুর কয়েক দিন আগেই ফ্ল্যাট ছেড়ে চলে যান রিয়া। পুলিশ সূত্রে জানা গিয়েছিল যে মৃত্যুর আগের রাত্রে এবং মৃত্যুর দিন সকালে সুশান্ত রিয়াকে ফোন করেছিলেন কিন্তু রিয়া দুবারই ফোন ধরেননি।

RELATED Articles

Leave a Comment