বিশ্বের বাজারে ক্রমে শক্ত হচ্ছে ভারতের পায়ের মাটি। চীন এখন ভারতের শত্রু। চীনা অ্যাপ বন্দী, সীমান্তে সমুচিত জবাব দিয়ে ভারত সরকার স্পষ্টতই বুঝিয়ে দিয়েছে যে আমরাই চীনের বিকল্প এবং সমস্ত বিশ্ব ভারতের উপর ভরসা রাখতে পারে। মোদী সরকার চীনের উপর আর্থিক ও সামরিক দুইদিক থেকেই প্রহার করেছে।যা নামিদামি সংস্থাগুলির জন্য স্পষ্ট ইঙ্গিত যে ভারত এখন শক্তিশালী। আর এর ফলেই ভারতে বিনিয়োগ করতে পিছপা হচ্ছেন না বড় বড় সংস্থাগুলি।
https://twitter.com/FrontalAssault1/status/1282631263434805249?s=20
গত ১ সপ্তাহে ভারতে বহু কোটি টাকার বিনিয়োগ হয়েছে। নানা বড়ো বড়ো সংস্থার ভারতের প্রতি বিশ্বাসযোগ্যতা বেড়েছে। বিনিয়োগকারীদের আস্থা ভারতের প্রতি বৃদ্ধি পেয়েছে। মোবাইল চিপ প্রস্তুতকারক সংস্থা ক্যালকম যাঁদের চিপ স্নাপড্রাগন নামে পরিচিত, ভারতে ৭৩০ কোটি টাকা বিনিয়োগ করেছে। ইলেক্ট্রনিক্স প্রডাক্ট নির্মাণকারী সংস্থা হিটাচি ভারতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।এছাড়াও গুগল ভারতে ১০ বিলিয়ন বিনিয়োগ করেছে। বিশ্বের ৪ টি বড়ো বড়ো টেক জায়ান্ট ১ সপ্তাহের মধ্যে ভারতে বড়ো মাত্রায় বিনিয়োগ করেছে। চীন বিশ্বজুড়ে বড়ো মাত্রায় টেকনোলজি ও ইলেক্ট্রনিক্স রপ্তানি করে। তবে খুব শীঘ্রই এই বাজার ভারতের হাতে এলে অবাক হওয়ার মতো কিন্তু কিছু থাকবে না। কারণ বিশ্বের বড়ো বড়ো সংস্থাগুলি ভারতের সঙ্গে তাল মিলিয়ে এখন কিন্তু সেই দিকেই হাঁটছে।






