প্রকাশিত হয়েছে ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফল। বলা বাহুল্য, ফের একবার একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দেশে সরকার গড়তে চলেছে বিজেপি। নরেন্দ্র মোদী ফের একবার হচ্ছেন প্রধানমন্ত্রী৷ গণনা শুরুর পর থেকেই বোঝা গিয়েছিল যে দেশ জুড়ে চলছে মোদী সুনামি৷ আর তাই সকাল থেকেই শুভেচ্ছা বার্তা আসতে থাকে নরেন্দ্র মোদী-র উদ্দেশ্যে। দেশ থেকেতো বটেই বিদেশ থেকেও আসতে থাকে শুভেচ্ছা বার্তা। গতকাল রাতে এই অভিনন্দন বার্তা যারা পাঠিয়েছেন তাদের সঙ্গে যুক্ত হলো আরও একজনের নাম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল রাতে তিনি নরেন্দ্র মোদী এবং বিজেপিকে জয়ের জন্য টুইট করে অভিনন্দন বার্তা প্রেরণ করেছন৷ তিনি লিখেছন যে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন। মোদী ক্ষমতায় ফিরে আসায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ আরও সুদৃঢ় হল। সেদিকেই তাকিয়ে রইলাম।”
শুধু ডোনাল্ড ট্রাম্পই নয়, শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছিলেন সৌদি আরব, ফ্রান্স, রাশিয়ার মতো একাধিক শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানরা। সবাই-ই প্রায় লিখেছেন যে মোদী ক্ষমতায় আসায় ভারতের সঙ্গে সেসমস্ত দেশের সম্পর্ক আরও উন্নত হতে পারে। যদিও একদা নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে বিরোধীরা যথেষ্ট সমালোচনা করেছিলেন। তথাপি বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের এই বার্তা ইঙ্গিত দেয় ভারতের সঙ্গে সেসব দেশের সম্পর্ক উন্নতির৷






