২০১৪ এর বেশি আসন পেয়ে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের একবার সরকার গড়তে চলেছে বিজেপি। গেরুয়া ঝড় উঠেছে এই রাজ্যেও। তৃণমূলের সবুজ দূর্গ ভেঙে ছড়িয়ে পরেছেন গেরুয়া। ৪২ এর মধ্যে ১৮ টি আসনে বিজেপির জয় লাভ পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানকে ইঙ্গিত করে। বিশেষ করে উত্তরবঙ্গের প্রায় গোটাটাই গেরুয়া দখলে৷
রাজ্যে গেরুয়া ঝড় উঠতেই বিভিন্ন স্থান থেকে মিলছে অশান্তি, উত্তেজনার খবর। হাতিয়ারাতে তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবী এটি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এবং বিজেপিকে বদনাম করার চেষ্টা।






