দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আসছিলেন যে করোনার ক্ষেত্রে কেন্দ্র থেকে নাকি কিছুই সাহায্য করা হচ্ছে না। তিনি স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম চেয়েছিলেন, কেন্দ্র থেকে সেগুলো কিছুই দেওয়া হয়নি তাই তিনি খালি হাতেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন বলে নবান্নে সাংবাদিক বৈঠকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার সেই অভিযোগকে উপযুক্ত তথ্য দিয়ে খন্ডন করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছিলেন যে কেন্দ্র থেকে তিনি ১০০০০ ভেন্টিলেটর চেয়েছিলেন কিন্তু তিনি একটাও পাননি। তিনি মাস্ক, পিপিই বা rt-pcr কিট ও পাননি। এবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বললেন যে তিনি পাল্টা কথার বদলে তথ্য দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের অসত্য অভিযোগের অসারতা প্রমাণ করবেন। তিনি তথ্য দিয়েছেন যে গত 16 জুলাই পর্যন্ত রাজ্যে আরএনএ এক্সট্রাকশন কিট রয়েছে ২১ হাজার ৬৪ টি, ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া অর্থাৎ ভায়ালস রয়েছে ১৩ হাজার ৪৭৪ টি, rt-pcr কিটস রয়েছে ৬৮ হাজার ৯৩৮ টি। এবং এখনো পর্যন্ত রাজ্যে আরএনএ এক্সট্রাকশন কিট পাঠানো হয়েছে ৫৮২৮৮৮ টি, ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া গিয়েছে ৫৮৭৬০০টি, rt-pcr কিট গিয়েছে ১৪৬০৪৮০টি। এই সকল জিনিসই পাঠানো হয়েছে কেন্দ্র থেকে। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বলেন যে পশ্চিমবঙ্গ কেন্দ্রের কাছ থেকে কিছুই পায়নি? প্রশ্ন তুলেছেন বাবুল সুপ্রিয়।
যদিও বাবুল এখানেই থেমে থাকেননি, তিনি মুখ্যমন্ত্রীর অন্যান্য প্রশ্নেরও জবাব দিয়েছেন তথ্য দিয়ে। মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি ১০০০০টি ভেন্টিলেটর চেয়েছিলেন কেন্দ্রের কাছে। এত বড় একটা দেশে যেখানে এত জনসংখ্যা সেখানে একেবারে ১০০০০ ভেন্টিলেটর শুধুমাত্র পশ্চিমবঙ্গকে পাঠানো যে কিছুটা কষ্টকর সেটা মুখ্যমন্ত্রীর বোঝা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বাবুল সুপ্রিয়। যদিও বাবুল জানিয়েছেন যে আসলে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে ৩০০টি ভেন্টিলেটার চেয়ে ছিলেন সেখানে কেন্দ্র থেকে ৩২০টি ভেন্টিলেটর রাজ্যে পাঠানোর জন্য নথিভুক্ত করা হয়েছে। যেহেতু আমাদের দেশে ভেন্টিলেটর তৈরি হচ্ছে এবং দেশের বাইরে থেকে ভেন্টিলেটর আসছে তাই অতিরিক্ত কুড়িটি ভেন্টিলেটর পশ্চিমবঙ্গ কে পাঠানো হবে বলে স্থির করা হয়েছে, সেখানে কেন্দ্র থেকে অতিরিক্ত কোন উপকার করা হয়নি বলে মন্তব্য করেছেন বাবুল। এরমধ্যে ২৬০ টি ভেন্টিলেটর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পেয়ে গিয়েছে।
অর্থাৎ বাবুল সুপ্রিয়র তথ্যনুযায়ী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই অসততার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য বিরোধী শিবিরের। যদিও এই ব্যাপারে এখনো তৃণমূল কোন উচ্চবাচ্য করেনি। তবে বিরোধী শিবির বলছে তাদের উচ্চবাচ্য করার মুখও নেই কারণ তারা যে অসৎ সেটা ধরা পড়ে গিয়েছে বাবুল সুপ্রিয় বক্তব্য থেকেই।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!