ভোটের ফলাফলের পরই তিনটি ভাষায় নয়া কবিতা লিখলেন মমতা। নাম ‘মানি না’।

এবারের লোকসভা নির্বাচনে ৪২ এ ৪২ টি আসন পাওয়ারই কথা জানিয়েছিলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আদতে তা হয়নি, ৪২ টি আসনের মধ্যে ২২ টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তৃণমূলকে৷

অপরদিকে রাজ্যে গেরুয়া ঝড়ে ২০১৪ সালের ২ টি আসন থেকে ২০১৯ সালে ১৮ টি আসন দখল করে ফেলেছে বিজেপি। এমতাবস্থায় সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে এক কবিতা লিখে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

https://twitter.com/MamataOfficial/status/1131882761579458560?ref_src=twsrc%5Etfw

এর পূর্বেও বহু বিষয়ে তিনি নানান কবিতা লিখেছিলেন। কিন্তু এবারে তিনি যেই কবিতাটি রচনা করেছেন সেটি মোট তিনটি ভাষা, যথা বাংলা, হিন্দি এবং ইংরেজিতে রচনা করেছেন৷ বলা বাহুল্য, বিজেপিকে উল্লেখ না করলেও এটি বিজেপিকে আক্রমণ করেই তিনি রচনা করেছেন। কবিতাটির নাম ‘মানি না’। কবিতাটি তিনি টুইট করার পরই, সেটি ভাইরাল হয়ে যায়।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর