বাংলা থেকে কে কে যেতে চলেছেন মন্ত্রী সভায়? আসুন জেনে নেওয়া যাক।

এবারে রাজ্যে বিজেপি ঝড়। শাসক দলের পায়ের নীচের মাটি কাঁপিয়ে ৪২ এর মধ্যে ১৮ টি আসন দখল করে নিয়েছে বিজেপি। গোটা দেশ জুড়ে গেরুয়া সুনামিতে ৩০০ এর অধিক আসন নিয়ে ফের একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। বাংলায় বিজেপি নেতা নেত্রীদের সাফল্যে তাদের এবারে মন্ত্রী সভায় নরেন্দ্র মোদী সামিল করতে চলেছেন বলে সূত্রের খবর।

 

কানাঘুষো শোনা যাচ্ছে যে, লকেট চট্টোপাধ্যায় এবং দেবশ্রি চৌধুরীর মধ্যে একজন ডাক পেতে চলেছেন মন্ত্রী সভায়। কুণাল হেমব্রম এবং জয়ন্ত রায়ের মধ্যেও একজন যেতে পারেন মন্ত্রী সভায়। আবার বাবুল সুপ্রিয়, এস এস আলুয়ালিয়া এবং দিলীপ ঘোষ এই তিন জনই সম্ভবত মন্ত্রী সভায় ডাক পেতে চলেছেন বলে সূত্রের খবর।

আজ দমদম বিমানবন্দরে দেখা যায় দিলীপ ঘোষকে। জানা যায় যে আজ রাজ্যের পরাজিত এবং জয়ী সমস্ত বিজেপি প্রার্থীদের দিল্লিতে দুপুর দুটোয় বিজেপির পার্টি অফিসে ডেকে পাঠিয়েছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। যদিও কি বিষয়ে ডেকেছেন তা এখনও স্পষ্ট নয়৷ এছাড়াও দিলীপ ঘোষ আরও জানান যে অমিত শাহ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তিনি কলকাতায় বিজেপির বিজয় মিছিলে সামিল হবেন।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর