BREAKING: লাদাখ নিয়ে বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর! ঘোষণা প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হবে লাদাখেই!

লাদাখ ভারতীয় মানচিত্রে অন্যতম স্পর্শকাতর স্থান। গত বছরই লাদাখকে কেন্দ্রীয় শাসন ভুক্ত করে বিজেপি সরকার। আর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বর্ষপূর্তির ঠিক আগেই লাদাখ। আর এই বর্ষপূর্তিকে লাদাখ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। এইবার লাদাখেই প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ স্টাডিজের জন্য থাকবে আলাদা একটি সেন্টার। এছাড়াও থাকবে লিবারেল আর্টস, বেসিক সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি পড়ার সুযোগ পাবে ছাত্রছাত্রীরা ।

গত সোমবার জম্মু- কাশ্মীর, লাদাখ সহ সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কিভাবে মানুষের জীবনযাত্রার মান আর‌ও উন্নত করা যায় সেই বিষয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভালের মত শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব আনা হবে বলে জানা গেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র পাওয়ার পর সংসদে বিশ্ববিদ্যালয় তৈরীর প্রস্তাব অনুমোদনের জন্য পেশ করা হবে।

সূত্রের খবর এই বৈঠকে প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে বলেছেন, লাদাখে প্রায় ১০ হাজার ছাত্র-ছাত্রী প্রত্যেক বছর পড়াশোনা করতে নিজের জায়গা ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে যায়। এই বিশ্ববিদ্যালয় তৈরি হলে উপকৃত হবে এই স্থানীয় ছাত্রছাত্রীরা। বস্তুত লাদাখে কেন্দ্রীয় শাসন কায়েমের বর্ষপূর্তির মাত্র ১৫ দিন বাকি। বিশেষ কারণেই কি তাহলে কেন্দ্রের এই সিদ্ধান্ত?

RELATED Articles

Leave a Comment