পর পর ভূমিকম্পে আতঙ্কে আন্দামান বাসিরা৷ বড়ো কোনো দুর্যোগের আশঙ্কা।

লাগাতার ভূমিকম্প হয়ে চলেছে ভারতের আন্দামান নিকোবর দীপপুঞ্জ। পরপর ৫ দিনে তিনবার কম্পণ অনুভূত হয়েছে আন্দামান এবং নিকোবর দীপপুঞ্জে। গতকাল রাত ২:৫০ এর আশেপাশে হঠাৎই ফের কেঁপে ওঠে আন্দামান নিকোবর দীপপুঞ্জ।

 

গত ১ এপ্রিল পরপর ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠেছিল আন্দামান৷ এরপরই লাগাতার কম্পণ অনুভূত হতে থাকে এই দীপপুঞ্জে। গত ২১ মে এবং ২৩ মে তে দুবার কেঁপে উঠে আন্দামান। এরপর ফের গতকাল রাতে কম্পণ অনুভূত হয় আন্দামান নিকোবর দীপপুঞ্জে।

গতকাল রাত ২ টো বেজে ৫২ মিনিটে হঠাৎই কেঁপে ওঠে আন্দামান৷ রিখটার স্কেলে এই কম্পণের মাত্রা ৫.৬ ছিল বলে জানা যায়। কম্পণের উৎস মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল। যদিও এখনও অবধি কোনো ক্ষয়ক্ষতির খবর মিলেনি। তবে এই ঘনঘন ভূমিকম্পের ফলে যথেষ্ট আতঙ্কিত সেখানকার স্থানীয় বাসিন্দারা। ২০০৪ সালের সুনামি একবার দেখেছে আন্দামান৷ তাই এবারের এই ঘন ঘন কম্পণে ফের কোনো বড়সড় দুর্যোগের আশঙ্কা করছেন তারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment