আশার আলো নিয়ে হাজির স্বদেশি করোনা প্রতিষেধক ‘কোভ্যাক্সিন’। শুরু হলো মানব পরীক্ষা!

অবশেষে ট্রায়াল শুরু হলো স্বদেশি করোনা ভাইরাসের প্রতিষেধক কোভ্যাক্সিনের। আজ প্রথম দফায় শুক্রবার রাজধানীর এইমস হাসপাতালে; পাঁচজন স্বেচ্ছাসেবকের উপরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হল। সবার আগে ৩০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে; এটি প্রথম প্রয়োগ করা হয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR-এর সঙ্গে; গাঁটছড়া বেঁধে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক এই প্রতিষেধক তৈরি করেছে। এই ভ্যাকসিনের মানব শরীরে পরীক্ষার জন্য দেশ জুড়ে প্রায় ৩,৫০০ জন স্বেচ্ছাসেবক নিজেদের নাম নথিভুক্ত করেছেন।

সফল ভাবে করোনা ভ্যাকসিন তৈরি করে ফেলেছে; ভারতেরই সংস্থা ভারত বায়োটেক। প্রি ক্লিনিক্যাল স্টাডিতে, আশাজনক ফল পাওয়ার কারণেই; হিউম্যান ট্রায়ালের অনুমতি দেওয়া হয়। প্রথম দফার ট্রায়ালে ১০০ জন সুস্থ ও স্বাস্থ্যবান ব্যক্তির উপরে; এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে। সবার প্রথমে ১০ জনকে এই প্রতিষেধক দেওয়া হবে বলে জানিয়েছেন, দিল্লির এইমসে কোভ‍্যাকসন-এর ট্রায়ালের নেতৃত্বে থাকা; কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ডাক্তার সঞ্জয় রায়। জানা গেছে, প্রথমে যে ১০ জনের উপরে এই প্রতিষেধক প্রয়োগ করা হবে; তার ফলাফল খতিয়ে দেখবে হাসপাতালের এথিক্স কমিটি। মূলত ওই ভ্যাকসিন সুরক্ষিত কি না; তা খতিয়ে দেখা হবে। সুরক্ষা সংক্রান্ত মানদণ্ডে উতরে গেলে; পরে তা অন্যদের উপরে প্রয়োগ করা হবে।

যে সাড়ে তিন হাজার স্বেচ্ছাসেবক দেশীয় প্রতিষেধকের ট্রায়ালের জন্য স্বেচ্ছায় এগিয়ে এসেছেন; তাঁদের এইএমস-এ নানান স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ট্রায়ালের জন্য তাঁরা উপযুক্ত কি না নিশ্চিত হতে; ডায়াবিটিস, হাইপার টেনশন, হার্টের সমস্যা, কিডনি এবং লিভারের রোগ-সহ প্রায় ৫০ ধরনের টেস্ট করা হয়েছে। এই সমস্ত পরীক্ষায় যারা উতরে গিয়েছেন; শুধুমাত্র তাঁদেরকেই ট্রায়ালের জন্য বেছে নেওয়া হয়েছে।

RELATED Articles

Leave a Comment